আলোচিত❯
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহরহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
জাতীয়

স্বৈরাচার যাতে না ফিরতে পারে তাই কাজ করছি

admin12-07-2025 12:02:02 AMদেখেছেন 131 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
স্বৈরাচার যাতে না ফিরতে পারে তাই কাজ করছি

২৪ঘণ্টা অনলাইন : জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য ড. বদিউল আলম মজুমদার বলেছেন, স্বৈরাচারী ব্যবস্থা যেন ফিরে না আসে সে জন্য জাতীয় ঐকমত্য কমিশন কাজ করছে। তিনি বলেন, স্বৈরাচার আবার যাতে ফেরত না আসে সেটা নিশ্চিত করতে সেই ধরনের এক গুচ্ছ প্রস্তাব আমরা উপস্থাপন করেছি। আমরা এটাকে বলেছি খসড়া জাতীয় ঐকমত্য সনদ। আমরা মনে করি, যে পরিবর্তন ও সংস্কারগুলো হওয়া দরকার আমাদের নির্বাচনী ব্যবস্থায়, সংবিধানে, স্থানীয় সরকার ব্যবস্থা, শাসন ব্যবস্থায়। সেই সংস্কারগুলো আমরা এখানে উপস্থাপন করেছি। যেটা সরকারকে এই বার্তা দিবে যে জনগণের এই মতামত ও সুপারিশগুলো যেন বাস্তবায়িত হয়। যার মাধ্যমে স্বৈরাচারের ফিরে আসা যেন চিরতরে অবসান ঘটে।’

শনিবার বিকেলে দিনাজপুর সদর উপজেলার বাঁশের হাট ব্র্যাক লার্নিং সেন্টারে এক নাগরিক সংলাপে প্রধান অতিথির বক্তব্যে বদিউল আলম মজুমদার এসব কথা বলেন।সচেতন, সংগতি ও সোচ্চার জনগোষ্ঠীই গণতন্ত্রের রক্ষা-কবজ জাতীয় সনদ ও নাগরিক প্রত্যাশা শীর্ষ নাগরিক সংলাপের আয়োজন করে সুশাসনের জন্য নাগরিক-সনাক।

অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ড. বদিউল আলম মজুমদার বলেন, আমাদের উপরে স্বৈরাচারী ব্যবস্থা আবারো যেন ঝেঁকে না বসে, স্বৈরাচার সরকার যেন আবার ফিরে না আসে, সেই জন্য সরকার ১১টি সংস্কার কমিটি গঠন করেছেন। এর মধ্যে ৬টি সংস্কার কমিটির প্রধানদের নিয়ে ঐকমত্য কমিশন গঠন করেছে। 

সংস্কার কমিটির প্রধান হিসেবে রয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মোহাম্মদ ইউনূস। আমরা যে কাজটি করার চেষ্টা করছি, এখন আমরা ঐকমত্য সৃষ্টি করার চেষ্টা করছি। কতগুলো গুরুত্বপূর্ণ সংস্কারের ব্যাপারে আমরা ঐকমত্য হয়েছি। যাতে স্বৈরাচার ব্যবস্থা আবার যেন না ফিরে আসে। আমরা এখন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ-আলোচনা করছি।

সুশাসনের জন্য নাগরিক- সনাক দিনাজপুর জেলার সভাপতি মো. বেলাল উদ্দীন শিকদার রুবেলের সভাপতিত্বে সংলাপে কেন্দ্রীয়, রংপুর বিভাগ, দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলার নেতাকর্মীরা বক্তব্য রাখেন। সংলাপে দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলার শতাধিক সাংবাদিক, সমাজকর্মীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন।