আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
ক্রীড়া

কেনো ৪০০ পেরুলেন না মুন্ডা

admin08-07-2025 07:41:31 AMদেখেছেন 156 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
কেনো ৪০০ পেরুলেন না মুন্ডা

২৪ঘণ্টা অনলাইন : নতুন ইতিহাস গড়ার হাতছানি ছিল। কিন্তু দুর্লভ নজির তৈরির লক্ষ্যে ছোটেননি দক্ষিণ আফ্রিকার টেস্ট অধিনায়ক উইয়ান মুল্ডার। স্পষ্ট জানিয়েছেন, টেস্টে চারশো রানের নজিরটা ব্রায়ান লারার মতো কিংবন্তির নামের পাশেই মানায়। তাঁর পরে নিজের নাম দেখেই খুশি হবেন মুল্ডার। তবে মুল্ডারের এই সিদ্ধান্তের নেপথ্যে ছিলেন অন্য একজন।

জিম্বাবোয়ের বিরুদ্ধে টেস্ট খেলতে নেমেছে WTC চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় দিন মধ্যাহ্নভোজের আগে ৩৬৭ রানে অপরাজিত ছিলেন মুল্ডার। সুযোগ ছিল ব্রায়ান লারার ৪০০ রানের রেকর্ড ভাঙার। সেখান থেকে মাত্র ৩৪ রানে দূরে ছিলেন প্রোটিয়া অধিনায়ক। কিন্তু সকলকে অবাক করে হঠাৎ ইনিংস ডিক্লেয়ার করে দেন মুল্ডার। এমনকী টেস্টে দ্বিতীয় ও তৃতীয় সর্বোচ্চ রান, যা ম্যাথু হেডেন ও ব্রায়ান লারার রয়েছে, সেটাও টপকালেন না। কেন এমন সিদ্ধান্ত নিলেন প্রোটিয়া অধিনায়ক, সেই নিয়ে জোর চর্চা শুরু হয় ক্রিকেটমহলে।

তবে যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে মুল্ডার জানান, লারার কৃতিত্ব অক্ষুণ্ণ রাখতে চেয়েই ডিক্লেয়ার করেছেন তিনি। দিনের খেলা শেষ হওয়ার পরে মুল্ডার বলেন, “লাঞ্চের সময়ে শুক্সের (দক্ষিণ আফ্রিকার হেডকোচ শুকরি কনরাড) সঙ্গে কথা বলছিলাম। তখনই উনি বলেন, বড় রানের নজিরগুলো কিংবদন্তিদের নামের পাশেই থাকা উচিত। আমি জানি না আমার ভাগ্যে কী রয়েছে। অদৃষ্ট আমার জন্য কী রেখেছে। তবে আমার মনে ব্রায়ান লারার রেকর্ড এখন যেমন রয়েছে তেমনি থাকা উচিত।”

প্রোটিয়া অধিনায়ক আরও বলেন, “যথেষ্ট রান তুলে ফেলেছিলাম আমরা। বোলারদেরও বল করার দরকার ছিল। তাছাড়া লারা একজন কিংবদন্তি। ইংল্যান্ডের মতো দলের বিরুদ্ধে তিনি ৪০০ রান করেছিলেন। তাঁর মতো ক্রিকেটারের দখলেই এমন নজির থাকা উচিত। আগামী দিনেও যদি এমন পরিস্থিতিতে পড়ি হয়তো ঠিক এই কাজটাই করব।” তবে মুল্ডারের এমন সিদ্ধান্তেও কটাক্ষ করেছেন নেটিজেনরা। অনেকের মতে, প্রতিপক্ষ হিসাবে জিম্বাবোয়েকে অসম্মান করেছেন মুল্ডার। আবার অনেকের প্রশ্ন, যদি রেকর্ড অক্ষত রাখার হত তাহলে প্রোটিয়া তারকা হাসিম আমলার ৩১১ রানের রেকর্ড ভাঙলেন কেন? আবার কেউ বা বলছেন, মহান হতে চেয়ে এই পদক্ষেপ মুল্ডারের। 

কেনো ৪০০ পেরুলেন না মুন্ডা | ২৪ঘণ্টা