আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
আন্তর্জাতিক

নোবেল শান্তি পুরস্কারের জন্য ট্রাম্প মনোনীত

admin08-07-2025 07:29:02 AMদেখেছেন 125 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
নোবেল শান্তি পুরস্কারের জন্য ট্রাম্প মনোনীত

২৪ঘণ্টা অনলাইন : পাকিস্তানের পর এবার ইজরায়েলও চাইছে নোবেল শান্তি পুরস্কার পান আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। ভারত-পাক সংঘর্ষবিরতির জন্য ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কার দেওয়া উচিত বলে জানিয়েছিল পাকিস্তান। নোবেল কমিটিকে সেই প্রস্তাবও জানিয়েছিল তারা। এ বার বিশ্বের বিভিন্ন প্রান্তে শান্তি প্রতিষ্ঠা করার জন্য ট্রাম্পকে নোবেল পুরস্কারের জন্য মনোনীত করলেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।

সোমবার হোয়াইট হাউসে নেতানিয়াহুর সঙ্গে নৈশভোজ সারেন ট্রাম্প। সেই সময়েই ট্রাম্পকে মনোনীত করার কথা ঘোষণা করেন ইজ়রায়েলের প্রধানমন্ত্রী। নেতানিয়াহু বলেন, “তিনি (ট্রাম্প) একের পর এক দেশে, একের পর এক অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা করছেন।” এ কথা বলেই টেবিলের উপর একটি কাগজ তুলে ধরেন তিনি। ট্রাম্পের উদ্দেশে নেতানিয়াহু বলেন, “নোবেল কমিটির কাছে আমার পাঠানো একটি চিঠি আপনাকে দেখাতে চাই। এটিতে আপনাকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে। আপনি এর যোগ্য, এটি আপনার পাওয়া উচিত।”

নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত হচ্ছেন শুনে ট্রাম্পও ধন্যবাদ জানান নেতানিয়াহুকে। তিনি বলেন, “আমি এটা জানতামই না। বিশেষ করে আপনার কাছ থেকে এটি (মনোনয়ন) আসা খুবই গুরুত্বপূর্ণ।” এর পরেই আমেরিকার প্রেসিডেন্ট বলেন, “আমি যুদ্ধ থামাচ্ছি। মানুষকে মরতে দেখতে আমি পছন্দ করি না।”

বস্তুত, সম্প্রতি ইজ়রায়েল-ইরান সংঘর্ষে হস্তক্ষেপ করে আমেরিকা। ইরানের পরমাণুকেন্দ্রগুলিকে নিশানা করে হামলা চালায় আমেরিকার সামরিক বাহিনী। দু’পক্ষের সংঘর্ষ থামাতেও আমেরিকা মধ্যস্থতা করেছে বলে দাবি আমেরিকার। সম্প্রতি গাজ়া ভূখণ্ডে প্যালেস্টাইনপন্থী সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে ইজ়রায়েলের সংঘর্ষ থামাতে উদ্যোগী হয়েছে আমেরিকা। এ অবস্থায় ইজ়রায়েলের প্রধানমন্ত্রী নিজে ট্রাম্পের নাম মনোনীত করলেন নোবেল শান্তি পুরস্কারের জন্য।

ঘটনাচক্রে, ভারত-পাকিস্তান সংঘর্ষবিরতি নিয়েও বিভিন্ন মন্তব্য করেছেন ট্রাম্প। তবে সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে প্রায় ৩৫ মিনিট ধরে ফোনে কথা হয় ট্রাম্পের। ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্রী জানিয়েছিলেন, মোদী ওই সময়েই ট্রাম্পকে জানিয়ে দিয়েছেন, ভারত এবং পাকিস্তানের মধ্যে সংঘর্ষবিরতি কারও মধ্যস্থতায় হয়নি। পাকিস্তানের দিক থেকে এসেছিল বিরতির প্রস্তাব। তাতে ভারত সম্মত হয়েছে।

তবে এর পরেও ট্রাম্প প্রকাশ্যে দাবি করেন, ভারত এবং পাকিস্তান, দুই পরমাণু শক্তিধর রাষ্ট্রের মধ্যে ক্রমবর্ধমান সংঘাত তিনি থামিয়েছেন। তিনিই মধ্যস্থতা করেছেন। পাকিস্তানও ট্রাম্পের দাবিকে সমর্থন করে এসেছে প্রথম থেকেই। ট্রাম্পের সেই ‘উদ্যোগের’ জন্য তাঁর নাম নোবেল শান্তি পুরস্কারের জন্য প্রস্তাব করতে চায় ইসলামাবাদ। এ বার পাকিস্তানের পরে ইজ়রায়েলও চাইছে নোবেল শান্তি পুরস্কার পান ট্রাম্প।