আলোচিত❯
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহরহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
সারাদেশ

সালথায় পানির সংকটে সোনালী আঁশ, বিপাকে পাটচাষিরা

admin07-07-2025 04:25:21 PMদেখেছেন 154 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
সালথায় পানির সংকটে সোনালী আঁশ, বিপাকে পাটচাষিরা

২৪ঘণ্টা অনলাইন : ফরিদপুরের সালথায় শুরু হয়েছে সোনালী আঁশ পাট কাটার মৌসুম। মাঠজুড়ে চলছে কাটাকুটি আর আঁশ ছাড়ানোর তোড়জোড়। কিন্তু খালে-বিলে পানি না থাকায় পাট জাগ দেওয়ার উপযোগী স্থান মিলছে না, ফলে চরম দুশ্চিন্তায় পড়েছেন চাষিরা। রাস্তার ধারে কিংবা পুকুরে মাটি দিয়ে কোনোভাবে পাট জাগ দেওয়া হচ্ছে, তবে এতে আঁশের মান আশানুরূপ হচ্ছে না।

বিকল্প না পেয়ে কেউ কেউ ভ্যানে বা নছিমনে পাট বহন করে কুমার নদে নিয়ে জাগ দিচ্ছেন। এতে শ্রম ও পরিবহন খরচ যেমন বেড়েছে, তেমনি সময়ও লাগছে বেশি। তাতে আবার জলবদ্ধ পাটের রং ও মান খারাপ হয়ে যাচ্ছে—চাষিদের দুশ্চিন্তা আরও বাড়ছে। চাষিদের দাবি, পাটের ন্যায্য দাম নিয়ে তারা উদ্বিগ্ন। বীজ, জৈব ও রাসায়নিক সার, কীটনাশক এবং শ্রমিকদের মজুরির মূল্যবৃদ্ধির কারণে উৎপাদন খরচ বেড়েছে। তারা সরকারের কাছে বীজ, সার ও কীটনাশকের দাম কমানোর সহ ফরিদপুর স্লুইচগেইট খুলে দেওয়ার দাবী জানিয়েছেন সালথার চাষিরা। 

তরুন পাটচাষি নয়ন কান্ত জানান, আমাদের আটঘর ইউনিয়নের মাঠে-ঘাটে কোথাও পানি নেই। পাট কেটে জাগ দিতে অনেক কষ্ট হচ্ছে। ফরিদপুর স্লুইচগেটের অপরপাশে পানি বাড়ছে, তাই স্লুইচগেট খুলে দিলে আমরা পানি পেতাম। পাট চাষি জয়নাল হোসেন জানান, খালে-বিলে, নদী-নালায়, পুকুরে পানি নেই; পাট জাগ দেবো কোথায়? ভালো পানি না হলে পাটের রং ভালো হবে না। আমাদের দাবি, পানির জন্য যেন স্লুইচগেইট খুলে দেওয়া হয়। 

উপজেলার আরেক পাট চাষি  লোকমান মোল্যা জানান, বৃষ্টিতে পাটের খেতে ছিলছিলে পানি হয়েছে, এতে পাটের গোড়া নষ্ট হয়ে গেছে। খেতে বেশি পানি হলে পাটের গোড়া পঁচন ধরতো না। খেতের পাট খেতেই জাগ দেওয়া যেত। এখন নছিমন ও ভ্যানে করে অন্য জায়গায় নিয়ে যাচ্ছি, পাট জাগ দিতে। পানির অভাবে পাটের কালার খারাপ হচ্ছে, দামও কম পাবো। সব মিলিয়ে চিন্তায় আছি।

ফরিদপুর সালথা উপজেলা কৃষি অফিসার সুদর্শন সিকদার জানান, এবছর সালথায় ১৪ হাজার ১০০ হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে। অতি বৃষ্টির কারণে পাট ক্ষেতে পানি জমে পাটের গোড়া পচন ধরেছে। এখন যারা পাট কাটবে তাদের ফলন ভালো হবে। তিনি আরো জানান, পানি না থাকায় পাট পঁচনে সমস্যা হচ্ছে পাট চাষিদের, এতে পাটের কালার খারাপ হতে পারে। ফরিদপুরের স্লুইচগেইট যাতে খুলে দেয়, সেজন্য আমরা চেষ্টা করছি।

সালথায় পানির সংকটে সোনালী আঁশ, বিপাকে পাটচাষিরা | ২৪ঘণ্টা