আলোচিত❯
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহরহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
আন্তর্জাতিক

ভারতে ঢুকে পড়েছেন হাজার হাজার  রোহিঙ্গা

admin07-07-2025 03:30:28 PMদেখেছেন 117 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
ভারতে ঢুকে পড়েছেন হাজার হাজার  রোহিঙ্গা

২৪ঘণ্টা অনলাইন : মায়ানমার থেকে পালিয়ে ভারতের মিজ়োরামে ঢুকে পড়েছেন কয়েক হাজার মানুষ। ক্রমশ বাড়ছে আশ্রয়প্রার্থীর এই সংখ্যাটা। সোমবার রাজ্য প্রশাসনের তরফে এমনটাই জানানো হয়েছে। মিজ়োরাম সরকারের এক আধিকারিক নাম না-প্রকাশ করার শর্তে জানিয়েছেন, গত ২ জুলাই থেকে এখনও পর্যন্ত প্রায় চার হাজার মানুষ মায়ানমার থেকে পালিয়ে মিজ়োরামে আশ্রয় নিয়েছেন। মিজ়োরামের স্বরাষ্ট্রমন্ত্রী কে সাপডাঙা বিষয়টির সত্যতা স্বীকার করে নিয়েছেন। তবে তিনি জানিয়েছেন, সংখ্যাটা চার হাজার নয়, তিন হাজার।

আন্তর্জাতিক সীমান্তের এক দিকে ভারতের মিজ়োরাম রাজ্য। অপর দিকে রয়েছে মায়ানমারের চিন প্রদেশ। মায়ানমারের উত্তর-পশ্চিম দিকের এই প্রদেশে ক্ষমতা দখল নিয়েই লড়াই বেঁধেছে দুই সশস্ত্র গোষ্ঠীর মধ্যে। চিন জনগোষ্ঠীর লোকজনই দু’টি সশস্ত্র গোষ্ঠীকে পরিচালনা করে থাকেন। তাদের একটির নাম চিন ন্যাশনাল ডিফেন্স ফোর্স, অপরটির নাম চিনল্যান্ড ডিফেন্স ফোর্স হুয়ালনগোরাম। মায়ানমারের সামরিক শাসনের (জুন্টা) বিরুদ্ধে দুই গোষ্ঠী একসময় হাত মিলিয়ে লড়াই করেছিল। তবে সম্প্রতি চিন প্রদেশে প্রভাব বিস্তার এবং ক্ষমতা দখল নিয়ে এই দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ শুরু হয়।

এই সংঘর্ষের মাঝে পড়ে চিন প্রদেশের বহু মানুষ ভারতে ঢুকে পড়তে শুরু করেন। গত ২ জুলাই থেকে এই প্রবণতা আরও বৃদ্ধি পেয়েছে বলে প্রশাসনিক সূত্রে খবর। মিজ়োরামের স্বরাষ্ট্রমন্ত্রী রয়টার্সকে বলেছেন, “এই সংঘাতকে আমরা নিয়ন্ত্রণ করতে পারব না। মানুষ এখানে আসছেন। তাই মানবিকতার খাতিরে আমরা তাঁদের পানীয় জল, খাবার এবং আশ্রয় দিয়ে সাহায্য করছি।” প্রাথমিক ভাবে জানা গিয়েছে, মিজ়োরামের চম্পাই জেলার জ়োখাওথার এবং সইখুমপাই গ্রাম দু’টিতেই সবচেয়ে বেশি মানুষ আশ্রয় নিয়েছেন। আশ্রয়প্রার্থীর সংখ্যা ক্রমশ বাড়ছে। পরিস্থিতির উপর নজর রাখছে রাজ্য প্রশাসন। তবে এই বিষয়ে মুখ খুলতে চায়নি মায়ানমার সরকার।

ভারতে ঢুকে পড়েছেন হাজার হাজার  রোহিঙ্গা | ২৪ঘণ্টা