আলোচিত❯
ক্রীড়াঙ্গনে সাংবাদিকদের সক্রিয় ভূমিকা প্রয়োজনগবেষণা মাঠে সচিবালয় স্থাপন প্রতিবাদে শেকৃবির মানববন্ধনউত্তরায় শ্রমিকদের অবরোধ প্রত্যাহার, স্বাভাবিক যান চলাচলবিক্ষোভে অংশ নেওয়ায় অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নোটিশ৫ নভেম্বর শুরু ‘নতুন কুঁড়ি স্পোর্টস’, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীহরমুজ প্রণালিতে ২৪ ঘণ্টায় ডুবল দুই বাণিজ্যিক জাহাজজার্মানিতে আবাসিক ভবনে আগুন, প্রাণ গেল ৩ ভারতীয়রলোহাগড়ায় পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তাররাজশাহীতে রেললাইন, সড়ক ও হাসপাতাল নির্মাণের উদ্যোগইবনে সিনা হাসপাতাল ও ভবনমালিককে ৪০ লাখ টাকা জরিমানারহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরক্রীড়াঙ্গনে সাংবাদিকদের সক্রিয় ভূমিকা প্রয়োজনগবেষণা মাঠে সচিবালয় স্থাপন প্রতিবাদে শেকৃবির মানববন্ধনউত্তরায় শ্রমিকদের অবরোধ প্রত্যাহার, স্বাভাবিক যান চলাচলবিক্ষোভে অংশ নেওয়ায় অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নোটিশ৫ নভেম্বর শুরু ‘নতুন কুঁড়ি স্পোর্টস’, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীহরমুজ প্রণালিতে ২৪ ঘণ্টায় ডুবল দুই বাণিজ্যিক জাহাজজার্মানিতে আবাসিক ভবনে আগুন, প্রাণ গেল ৩ ভারতীয়রলোহাগড়ায় পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তাররাজশাহীতে রেললাইন, সড়ক ও হাসপাতাল নির্মাণের উদ্যোগইবনে সিনা হাসপাতাল ও ভবনমালিককে ৪০ লাখ টাকা জরিমানারহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজের
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
জীবন শৈলী

এগজিমায় ভুগছে নবজাতকেরাও

admin04-07-2025 12:41:26 PMদেখেছেন 173 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
এগজিমায় ভুগছে নবজাতকেরাও

২৪ঘণ্টা অনলাইন : দেশের ‘ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেল্‌থ’, ‘ন্যাশনাল এগজিমা সোসাইটি’ এবং ‘নেচার’ মেডিক্যাল জার্নাল থেকে প্রকাশিত কিছু গবেষণাপত্রে জানানো হয়েছে, এগজিমার মতো চর্মরোগের প্রকোপ বাড়ছে শিশুদের মধ্যেও। কী কী লক্ষণ খেয়াল করবেন অভিভাবকেরা?

ত্বকে চুলকানি, র‌্যাশ বা এগজিমার সমস্যা যে শুধু বড়দের হয়, তা নয়। ছোটরাও ভোগে এগুলিতে। তবে একেবারে নবজাত শিশু বা জন্মের কয়েক মাসের মধ্যে এগজিমার মতো চর্মরোগ হওয়ার ঘটনাকে বিরল বলেই মনে করা হত এক সময়ে। কিন্তু ইদানীং এই সমস্যাই বড় হয়ে দেখা দিয়েছে। দেশের ‘ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেল্‌থ’, ‘ন্যাশনাল এগজিমা সোসাইটি’ থেকে এবং ‘নেচার’ মেডিক্যাল জার্নালে প্রকাশিত কিছু গবেষণাপত্রে তেমনই জানানো হয়েছে। শিশুদের মধ্যেও চর্মরোগের প্রকোপ বাড়ছে। এর কারণ যেমন জিনগত, তেমনই পরিবেশগতও বটে।

ত্বকে জ্বালা, ত্বক ফেটে যাওয়া, চুলকানি, ত্বক শুকিয়ে খসখসে হয়ে যাওয়া, কখনও আবার বড় বড় ফোস্কা পড়া এগজিমার লক্ষণ। চিকিৎসা বিজ্ঞানের পরিভাষায় এরই নাম ‘অ্যাটপিক ডার্মাটাইটিস’। ‘জামা’ মেডিক্যাল জার্নালেও বিষয়টি নিয়ে গবেষণাপত্র প্রকাশিত হয়েছে। গবেষকেরা দাবি করেছেন, গত কয়েক বছরে সদ্যোজাত শিশু বা বয়স ১ বছর বা ২ বছর হয়েছে, এমন শিশুরাও অ্যাটপিক ডার্মাটাইটিসে ভুগছে। এগজিমাকে সাধারণ র‌্যাশ ভেবে ভুলও করছেন বাবা-মায়েরা। ফলে সঠিক চিকিৎসা হচ্ছে না।

কেন হতে পারে এগজিমা
এই সমস্যার নির্দিষ্ট কারণ জানা যায়নি। অনেক চিকিৎসক মনে করেন, জিনগত এবং পরিবেশগত কারণের সমন্বয়েই এই অসুখ হয়। বাবা-মায়ের কারও এই সমস্যা থাকলে, সন্তানেরও হতে পারে। অন্তঃসত্ত্বা অবস্থায় মা যদি খুব বেশি পরিমাণে ভাজাভুজি বা প্রক্রিয়াজাত খাবার খান, তাঁর নেশা করার অভ্যাস থাকে অথবা স্টেরয়েড জাতীয় ওষুধ বা সাপ্লিমেন্ট নেন, তা হলে সন্তানের চর্মরোগ হওয়ার আশঙ্কা থেকে যায়। হরমোনের ওঠানামা, বিশেষ কোনও ওষুধ খাওয়ার কারণেও এমন হতে পারে। মায়ের যদি অ্যালার্জির ধাত থাকে, এবং তার জন্য ওষুধ খান, তা হলেও সে সবের প্রভাব পড়তে পারে সন্তানের উপরে। পরিবারে হাঁপানি, অ্যালার্জি বা এগজিমার ইতিহাস থাকলেও তা শিশুর মধ্যে দেখা দিতে পারে।

গাল, থুতনি, কানের পিছন দিকে লালচে র‌্যাশ হতে পারে। পেট, কনুই, ঊরুতেও বড় বড় ফোস্কা পড়বে অথবা ঘামাচির মতো দেখা যাবে। মাথার ত্বকে র‌্যাশ হতে পারে। চামড়া খসখসে এবং পুরু হয়ে যাবে। বেশির ভাগ অভিভাবকই একে সাধারণ র‌্যাশ বলে এড়িয়ে যান। সংক্রমণের জায়গায় বাজারচলতি ক্রিম বা পাউডার লাগিয়ে দেন, ফলে সমস্যা তো কমেই না, উল্টে আরও বেড়ে যায়।

এগজ়িমার র‌্যাশ দিনে দিনে বাড়তে থাকে। সেখানে চুলকালে বা ঘষলে, তা আরও ছড়াবে। ছোটদের তাই বেশি সাবধানে রাখতে হবে। ঘুমের মধ্যেও যদি শিশু র‌্যাশের জায়গায় বেশি চুলকে ফেলে, তা হলে জ্বালাযন্ত্রণা আরও বাড়বে।অভিভাবকেরা যদি দেখেন শিশুর ত্বকে এমন র‌্যাশ হচ্ছে, তা হলে দেরি না করে চিকিৎসকের কাছে যেতে হবে। ঘরোয়া উপায়েও ত্বকের জ্বালা কমানো যেতে পারে। কী কী করতে হবে?

  • · ঈষদুষ্ণ জলে স্নান করাতে হবে শিশুকে। নরম সুতির জামা পরাতে হবে।
  • · শিশুর জামাকাপড় সব সময় পরিচ্ছন্ন রাখতে হবে।
  • · শিশুর সাবান যেন মৃদু প্রকৃতির হয়। অর্থাৎ তীব্র ক্ষারযুক্ত সাবান ব্যবহার করা চলবে না।
  • · সব সময় হাতের নখ যেন ছোট করে কাটা থাকে।
  • · শিশুকে যে কোনও ময়েশ্চারাইজার মাখাবেন না, চিকিৎসকের পরামর্শ নিয়েই ময়েশ্চারাইজার কিনবেন।
এগজিমায় ভুগছে নবজাতকেরাও | ২৪ঘণ্টা