আলোচিত❯
দুর্গাপূজায় প্রথমবার বিশেষ বাস সার্ভিস চালু করছে বিআরটিসিআব্দুল হাই সিকদারের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রীঅবরোধে ব্যাহত সাজেকের জনজীবন, বাড়ছে দুর্ভোগঅভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশঢাকায় বসছে চারজাতি নারী হ্যান্ডবল টুর্নামেন্টক্রীড়াঙ্গনে সাংবাদিকদের সক্রিয় ভূমিকা প্রয়োজনগবেষণা মাঠে সচিবালয় স্থাপন প্রতিবাদে শেকৃবির মানববন্ধনউত্তরায় শ্রমিকদের অবরোধ প্রত্যাহার, স্বাভাবিক যান চলাচলবিক্ষোভে অংশ নেওয়ায় অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নোটিশ৫ নভেম্বর শুরু ‘নতুন কুঁড়ি স্পোর্টস’, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীহরমুজ প্রণালিতে ২৪ ঘণ্টায় ডুবল দুই বাণিজ্যিক জাহাজজার্মানিতে আবাসিক ভবনে আগুন, প্রাণ গেল ৩ ভারতীয়রদুর্গাপূজায় প্রথমবার বিশেষ বাস সার্ভিস চালু করছে বিআরটিসিআব্দুল হাই সিকদারের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রীঅবরোধে ব্যাহত সাজেকের জনজীবন, বাড়ছে দুর্ভোগঅভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশঢাকায় বসছে চারজাতি নারী হ্যান্ডবল টুর্নামেন্টক্রীড়াঙ্গনে সাংবাদিকদের সক্রিয় ভূমিকা প্রয়োজনগবেষণা মাঠে সচিবালয় স্থাপন প্রতিবাদে শেকৃবির মানববন্ধনউত্তরায় শ্রমিকদের অবরোধ প্রত্যাহার, স্বাভাবিক যান চলাচলবিক্ষোভে অংশ নেওয়ায় অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নোটিশ৫ নভেম্বর শুরু ‘নতুন কুঁড়ি স্পোর্টস’, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীহরমুজ প্রণালিতে ২৪ ঘণ্টায় ডুবল দুই বাণিজ্যিক জাহাজজার্মানিতে আবাসিক ভবনে আগুন, প্রাণ গেল ৩ ভারতীয়র
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
জীবন শৈলী

চুলে ৫ রকমের ছাঁট দিলেই বুঝবেন

admin04-07-2025 11:09:18 AMদেখেছেন 414 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
চুলে ৫ রকমের ছাঁট দিলেই বুঝবেন

২৪ঘণ্টা অনলাইন : চুলের ছাঁটে মুখের গড়ন পাল্টে ফেলতে চান সিংহভাগ মহিলা। তাঁরা চান এমন একটি হেয়ারকাট, যাতে কপাল বেশি বড় না দেখায়, যাতে মুখ সরু দেখায়। আপনিও কি তাঁদের দলে? সব মিলিয়ে এমন কায়দায় চুল কাটুন, যাতে মুখের গড়নে বদল আসে।

চুল কাটার উদ্দেশ্য আর কেবল চুলের স্বাস্থ্যরক্ষা বা কেশসজ্জার সৌন্দর্যবৃদ্ধি নয়। চুলের ছাঁটে মুখের গড়ন পাল্টে ফেলতে চান সিংহভাগ মহিলা। তাঁরা চান এমন একটি হেয়ারকাট, যাতে কপাল বেশি বড় না দেখায়, যাতে মুখ সরু দেখায়। আপনিও কি তাঁদের দলে? তা হলে পাঁচ রকমের ছাঁট দিতে পারেন চুলে।

লং লেয়ারস
মুখ সরু দেখানো উদ্দেশ্য? তা হলে একটি সর্বজনীন হেয়ারকাট রয়েছে, লং লেয়ারস। দৈর্ঘ্য দৃষ্টিভ্রম ঘটাতে পারে, তাই মুখ সরু দেখায়। কিন্তু যিনি চুল কাটছেন, তাঁকে বলবেন থুতনির নীচ থেকে শুরু করে ফেস-ফ্রেমিং লেয়ারগুলি রাখতে। মুখের দু’পাশ ছুঁয়ে থাকে চুলগুলি। দৃশ্যত মুখকে লম্বা দেখায়। নরম ঢেউ বা কার্ল রাখলে আরও উপকার পাবেন।

সাইড ব্যাংস
প্রশস্ত কপাল থাকলে এই হেয়ারকাট খুব কার্যকরী। এতে কপাল তুলনামূলক ভাবে ছোট দেখাবে। গোলগাল মুখের আকার বদলে দিতে পারে এই হেয়ারকাট। তা ছাড়া, সাইড ব্যাংস কাটলে কেশসজ্জায় বৈচিত্র আনা যায়। পনিটেল বা খোঁপা করে সামনের অংশ খোলা রাখতে পারেন। অথবা চুল না বাঁধলেও সুন্দর দেখায়।

উঁচু পনিটেল বা খোঁপা
পরিষ্কার, টিপটপ চেহারা পেতে অনেকেই উঁচু পনিটেল বা খোঁপা করেন। এতে গোটা মুখ স্পষ্ট হয় বটে, কিন্তু মুখের আকারে পরিবর্তন আসে। মুখ লম্বাটে এবং টানটান দেখায়। তবে চুল বাঁধার ক্ষেত্রে অল্পবিস্তর নিয়ম মাথায় রাখতে হবে। মাথার তালুতে থাকা চুলগুলিকে একটু ফুলিয়ে নিলে বেশি ভাল লাগবে। মুখ বা কানের চারপাশে কয়েক গোছা চুল খুলে আলগা করে দিতে হবে। এতে চুলে টানও পড়বে না, আর খানিক ক্যাজ়ুয়াল হবে লুকটা।

লং বব
এই হেয়ারকাটে চুলের প্রান্ত এসে ঠেকবে কণ্ঠাস্থি বা থুতনির মাঝামাঝি। ঢেউখেলানো বা স্ট্রেট— চুলের ধরন যা-ই হোক, এই হেয়ারকাটে চোয়াল এবং গালের হাড় প্রকট হয়ে ওঠে। ফলে মুখ রোগা দেখায়। চুলের ঢেউয়ের প্রান্তগুলি খুব বেশি কোঁকড়া না করলেই ভাল।

কার্টেন ব্যাংস
মুখ রোগা দেখানোর জনপ্রিয় কৌশল। এই হেয়ারকাটে ব্যাংস দু’পাশে ভাগ করা থাকে। চুলের দুই অংশ বেশি লম্বা থাকে। মুখের দু’টি পাশে পর্দার মতো ঝুলে থাকে চুলগুলি। তাতে মুখের গড়ন সরু দেখায়। সাইড ব্যাংস, বা পুরোপুরি ব্যাংস হেয়ারকাটের জন্য প্রস্তুত না থাকলে কার্টেন ব্যাংস করা যায়।