আলোচিত❯
গবেষণা মাঠে সচিবালয় স্থাপন প্রতিবাদে শেকৃবির মানববন্ধনউত্তরায় শ্রমিকদের অবরোধ প্রত্যাহার, স্বাভাবিক যান চলাচলবিক্ষোভে অংশ নেওয়ায় অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নোটিশ৫ নভেম্বর শুরু ‘নতুন কুঁড়ি স্পোর্টস’, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীহরমুজ প্রণালিতে ২৪ ঘণ্টায় ডুবল দুই বাণিজ্যিক জাহাজজার্মানিতে আবাসিক ভবনে আগুন, প্রাণ গেল ৩ ভারতীয়রলোহাগড়ায় পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তাররাজশাহীতে রেললাইন, সড়ক ও হাসপাতাল নির্মাণের উদ্যোগইবনে সিনা হাসপাতাল ও ভবনমালিককে ৪০ লাখ টাকা জরিমানারহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পগবেষণা মাঠে সচিবালয় স্থাপন প্রতিবাদে শেকৃবির মানববন্ধনউত্তরায় শ্রমিকদের অবরোধ প্রত্যাহার, স্বাভাবিক যান চলাচলবিক্ষোভে অংশ নেওয়ায় অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নোটিশ৫ নভেম্বর শুরু ‘নতুন কুঁড়ি স্পোর্টস’, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীহরমুজ প্রণালিতে ২৪ ঘণ্টায় ডুবল দুই বাণিজ্যিক জাহাজজার্মানিতে আবাসিক ভবনে আগুন, প্রাণ গেল ৩ ভারতীয়রলোহাগড়ায় পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তাররাজশাহীতে রেললাইন, সড়ক ও হাসপাতাল নির্মাণের উদ্যোগইবনে সিনা হাসপাতাল ও ভবনমালিককে ৪০ লাখ টাকা জরিমানারহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্প
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
বিনোদন

কনুইয়ের খোঁচা খেতে হত রোজ

admin25-06-2025 07:42:28 PMদেখেছেন 121 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
কনুইয়ের খোঁচা খেতে হত রোজ

২৪ঘণ্টা অনলাইন : চকচকে গ্ল্যামার দুনিয়ার আড়ালে থেকে যায় অনেক না বলা কষ্টের গল্প। ঠিক তেমনই নিজের জীবনের কঠিন অধ্যায়ের কথা বললেন অভিনেত্রী ডায়ানা পেন্টি। কলেজে পড়ার সময় মুম্বইয়ের লোকালে যাতায়াত করতে গিয়ে প্রতিদিন কটূক্তি, শারীরিক অস্বস্তি, যৌন হেনস্থার শিকার হতে হয়েছে তাঁকে।  এক সাক্ষাৎকারে ডায়ানা বলেন, “আমি সেন্ট জেভিয়ার্স কলেজে পড়তাম। বাইকুল্লা থেকে ভিটি পর্যন্ত সেন্ট্রাল লাইনের ট্রেনে যেতাম, তারপর হেঁটে কলেজ। রোজ হতো কটূক্তি, লোকজন ইচ্ছে করে স্তনে কনুইয়ের খোঁচা মারত। এটা তখনকার দিনে একটা ‘ডেইলি রুটিন’ ছিল।”

তিনি আরও বলেন, “আমি তখন খুব লাজুক, আত্মবিশ্বাসহীন, অস্বস্তিতে ভরা একটা মেয়ে ছিলাম। তার উপর এসব ঘটনা আমাকে ভিতর থেকে কুঁকড়ে  দিত। এতটাই ভয় পেতাম যে কনুইয়ের ধাক্কা খাওয়ার পর তাঁকে পাল্টা ধাক্কা দিয়ে নিজেকে বাঁচানোর মতো সাহস ছিল না।”

তবে শুধুই ট্রেনযাত্রার ঝামেলা নয়, ছোটবেলা থেকেই গায়ে লেগে ছিল ‘অতিরিক্ত রুগ্ণতা’র অপবাদ। ডায়ানার কথায়, “আমি ছোটবেলায় খুব রোগা ছিলাম। ছ’–সাত বছর আগেও একই রকম ছিলাম। সবাই বলত, ‘তুই কিছু খাস না?’ মায়ের কাছে গিয়ে পর্যন্ত বলত, ‘আপনার মেয়ে খায় না কেন?’ মা রেগে যেত। একটা ছোট মেয়ে যখন বারবার এসব শুনতে শুনতে বড় হয়, তখন তার মধ্যে একটা রাগ, লজ্জা, অপমান জমা হতে থাকে। এটা আমাকে ভিতর থেকে দাগ কেটে দিয়েছিল।” একবার এক পেডিয়াট্রিক ডায়েটিশিয়ানের পরামর্শে তাঁকে দিনে ৬টা কলা খাওয়ানো হত! ডায়ানা বলেন, “আমি কোনওরকমে চারটে কলা খেতে পারতাম। তাও কোনও পরিবর্তন আসেনি। আমি সারাজীবন নিজের ওজন বাড়ানোর চেষ্টা করে গিয়েছি।” নিজের শারীরিক গঠন নিয়ে এতটাই অস্বস্তিতে ভুগতেন যে স্লিভলেস পোশাক পরতেন না, বরং অতিরিক্ত কাপড় পরেই নিজেকে অন্যদের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করতেন।

বর্তমানে ডায়ানাকে দেখা যাচ্ছে ‘ডিটেকটিভ শেরদিল’ ছবিতে, যেখানে তাঁর সঙ্গে রয়েছেন দিলজিৎ দোশাঞ্জ, বোমান ইরানি, চাঙ্কি পাণ্ডে ও বানিতা সন্দু। এ ছবির স্ট্রিমিং শুরু হয়েছে ওটিটি প্ল্যাটফর্মে। সইফ আলি খান এবং দীপিকা পাড়ুকোনের সঙ্গে ‘ককটেল’ ছবিতেও দেখা গিয়েছিল তাঁকে। এছাড়াও তিনি অভিনয় করছেন ‘সেকশন ৮৪’ নামক ছবিতে, যেখানে মুখ্যভূমিকায় আছেন অমিতাভ বচ্চন ও নিমরৎ কৌর। ছবিটির মুক্তির দিন এখনও ঘোষণা হয়নি।

কনুইয়ের খোঁচা খেতে হত রোজ | ২৪ঘণ্টা