আলোচিত❯
দুর্গাপূজায় প্রথমবার বিশেষ বাস সার্ভিস চালু করছে বিআরটিসিআব্দুল হাই সিকদারের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রীঅবরোধে ব্যাহত সাজেকের জনজীবন, বাড়ছে দুর্ভোগঅভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশঢাকায় বসছে চারজাতি নারী হ্যান্ডবল টুর্নামেন্টক্রীড়াঙ্গনে সাংবাদিকদের সক্রিয় ভূমিকা প্রয়োজনগবেষণা মাঠে সচিবালয় স্থাপন প্রতিবাদে শেকৃবির মানববন্ধনউত্তরায় শ্রমিকদের অবরোধ প্রত্যাহার, স্বাভাবিক যান চলাচলবিক্ষোভে অংশ নেওয়ায় অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নোটিশ৫ নভেম্বর শুরু ‘নতুন কুঁড়ি স্পোর্টস’, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীহরমুজ প্রণালিতে ২৪ ঘণ্টায় ডুবল দুই বাণিজ্যিক জাহাজজার্মানিতে আবাসিক ভবনে আগুন, প্রাণ গেল ৩ ভারতীয়রদুর্গাপূজায় প্রথমবার বিশেষ বাস সার্ভিস চালু করছে বিআরটিসিআব্দুল হাই সিকদারের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রীঅবরোধে ব্যাহত সাজেকের জনজীবন, বাড়ছে দুর্ভোগঅভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশঢাকায় বসছে চারজাতি নারী হ্যান্ডবল টুর্নামেন্টক্রীড়াঙ্গনে সাংবাদিকদের সক্রিয় ভূমিকা প্রয়োজনগবেষণা মাঠে সচিবালয় স্থাপন প্রতিবাদে শেকৃবির মানববন্ধনউত্তরায় শ্রমিকদের অবরোধ প্রত্যাহার, স্বাভাবিক যান চলাচলবিক্ষোভে অংশ নেওয়ায় অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নোটিশ৫ নভেম্বর শুরু ‘নতুন কুঁড়ি স্পোর্টস’, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীহরমুজ প্রণালিতে ২৪ ঘণ্টায় ডুবল দুই বাণিজ্যিক জাহাজজার্মানিতে আবাসিক ভবনে আগুন, প্রাণ গেল ৩ ভারতীয়র
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
বিনোদন

কোথাও গেলেন দীপিকা

admin25-06-2025 07:34:07 PMদেখেছেন 111 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
কোথাও গেলেন দীপিকা

২৪ঘণ্টা অনলাইন : দু’দিনের জন্য বেড়াতে যাবেন। কিন্তু লটবহর এত! মাথার ক্লিপ থেকে সেফটিপিন, হজমিগুলি থেকে প্রেসারের ওষুধ বাদ যায় না কিছু। এমন স্বভাব নিয়ে তাঁরা পরিবার পরিজনের কটাক্ষের মুখে পড়েন না, তা নয়। তবু তাঁদের যুক্তি, বিদেশ-বিভুঁইয়ে গেলে সব কিছুই রাখা দরকার হাতের কাছে। এমন যুক্তি কিন্তু ভুল নয়। অনেক সময়ে আপাত অপ্রয়োজনীয় জিনিসও কাজে লেগে যায় বাইরে গেলে।

সে তো গেল আম-আদমি, ঘরোয়া লোকেদের কথা। কিন্তু অভিনেত্রী দীপিকা প়াড়ুকোন কী করেন? কোথাও গেলে সঙ্গে কী নিয়ে যান তিনি?

দীপিকা তারকা হতে পারেন। তবে তাঁর মানসিকতাও কিন্তু এ ব্যাপারে আলাদা নয়। অভিনেত্রীর কথায়, ‘‘যেখানেই যাই না কেন, আমার হাতের কাছে সব কিছু থাকতে হবে। আমি আমার সঙ্গে প্রয়োজনের জিনিসই সঙ্গে নিয়ে যাই।’’

সম্প্রতি একটি অনুষ্ঠানে দীপিকা দেখিয়েছিলেন বাইরে কোথাও গেলে তাঁর ব্যাগে কী থাকে। তার আগে এ নিয়ে কথোপকথনে দীপিকা জানান, অনেক কম বয়স থেকে কাজের প্রয়োজনে বিভিন্ন জায়গায় যেতে হয়েছে তাঁকে। কখনও মাঝরাতেও বেরোতে হয়েছে। তা ছাড়া, শুটিংয়ের সময়ও সবসময় ঠিক থাকত না। ফলে আগাম প্রস্তুতি নিয়েই বেরোতে হত তাঁকে। সেই অভ্যাসই রয়ে গিয়েছে। অভিনেত্রীর কথায়, ‘‘আমি কার্যত স্যুটকেশ নিয়ে যাই যেখানে যাই।’’

দু’জোড়া সানগ্লাস, চার্জার এবং চিরুনি ব্যাগে থাকবেই। সঙ্গে রাখেন সুগন্ধী এবং তাঁর প্রিয় মুখের মিস্ট। বাইরে রোদে শুটিং করতে হলে বা গরমের দিনে মিস্ট তাঁকে দ্রুত সতেজতা জোগায়। এটি ব্যবহার করা সহজ। একটু দূর থেকে মুখে স্প্রে করে নিতে হয়। সানস্ক্রিন নিতে কখনও ভোলেন না দীপিকা। রোদে বেরোলে নির্দিষ্ট সময় অন্তর তা আবার মুখে, হাতে এবং শরীরের উন্মুক্ত জায়গায় মেখে নেন। তবে শুধু এটুকুই নয়। কার্যত গোটা সংসারই থাকে তাঁর ব্যাগে।
 

কোথাও গেলেন দীপিকা | ২৪ঘণ্টা