সালথায় বৃষ্টিতে ব্রিজ ভেঙে পড়েছে

২৪ঘণ্টা অনলাইন : ফরিদপুরের সালথায় একটি জনগুরুত্বপূর্ণ একটি ব্রিজ ভেঙে পড়েছে। ফলে যানচলাচল বন্ধ। দুর্ভোগের চরমে সাধারণ মানুষ। ৩ জুন রাত ৩টার দিকে উপজেলার ইজারা পাড়া এলাকায় খালের উপড় নির্মিত পুরাতন ব্রিজটি ভারী বৃষ্টিতে ভেঙে পড়ে। স্থানীয়রা জানান এরপর থেকে এলাকার জনসাধারণ বিকল্প সড়ক ব্যবহার করে চলাচল করছে। কিন্তু দুর্ভোগ চরমে।
জানা গেছে, ২৫ বছর আগে যাতায়াতের সুবিধার জন্য সেতুটি নির্মাণ করা হয়েছিলো। প্রতিদিন এই সড়ক দিয়ে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে যাতায়াতের জন্য প্রায় ১০-১৫ টি গ্রামের মানুষ যোগাযোগের ক্ষেত্রে চরম দুর্ভোগ পড়েছেন। সেতুটি দ্রুত মেরামতের জন্য দাবী জানানো হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মো. আনিছুর রহমান বালী বলেন, এ বিষয় জেলা পর্যায়ে জানানো হয়েছে। আশা করি দ্রুত সমস্যার সমাধান হবে। উপজেলা প্রকৌশল আবু জাফর মিয়া বলেন, ব্রিজটি ভেঙে পড়েছে খবর পেয়েছি দ্রুত মেরামতের ব্যাবস্থা করা হবে।
