আন্তর্জাতিক

‘রাতে ইসরায়েল যা সিদ্ধান্ত নেবে আমরা সমর্থন দেব’

‘রাতে ইসরায়েল যা সিদ্ধান্ত নেবে আমরা সমর্থন দেব’

২৪ ঘণ্টা অনলাইন : শনিবার (১৫ ফেব্রুয়ারি) মধ্যরাতের মধ্যে সব জিম্মিকে মুক্তি দেওয়ার আলটিমেটাম দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি হামাস ও অন্যান্য ফিলিস্তিনি গোষ্ঠীকে হুমকি দিয়েছিলেন শনিবার রাতের মধ্যে সব জিম্মিকে ছাড়া না হলে ‘গাজাকে নরকে পরিণত করা হবে’।

তবে হামাস ও ইসলামিক জিহাদ আজ দখলদার ইসরায়েলের তিন জিম্মিকে মুক্তি দিয়েছে। এর কয়েক ঘণ্টা পর নিজের সামাজিক মাধ্যম ট্রুথে একটি পোস্ট করেছেন ট্রাম্প। সেখানে তিনি জানিয়েছেন, “আজ রাতে ইসায়েয়েল যে সিদ্ধান্ত নেবে সেটিকে সমর্থন জানাবে যুক্তরাষ্ট্র।”

তিনি লিখেছেন, “(যে তিন জিম্মিকে মুক্তি দেওয়া হয়েছে) তাদের দেখে মনে হচ্ছে ভালো আছে। ইসরায়েলকে এখন সিদ্ধান্ত নিতে হবে শনিবার রাত ১২টার মধ্যে সব জিম্মিকে মুক্তির আলটিমেটামের ব্যাপারে তারা কী সিদ্ধান্ত নেবে। তারা যে সিদ্ধান্ত নেবে যুক্তরাষ্ট্র সেটিকে সমর্থন জানাবে।”

ট্রাম্পের এমন হুমকির মধ্যে শনিবার রাতে নিরাপত্তা বৈঠকে বসতে যাচ্ছেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।

সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, এই নিরাপত্তা বৈঠকে চলমান যুদ্ধবিরতি নিয়ে আলোচনা হবে। এছাড়া ট্রাম্প সব জিম্মিকে মুক্তির যে আলটিমেটাম দিয়েছেন সেটিও আলোচনায় থাকবে।

২৪ ঘণ্টা/এএ/

শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
‘রাতে ইসরায়েল যা সিদ্ধান্ত নেবে আমরা সমর্থন দেব’ | ২৪ঘণ্টা