আলোচিত❯
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহরহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
সারাদেশ

হাওরে ধান ও মাছ উৎপাদনে সংঘাতের মধ্যে দুই মন্ত্রণালয় : উপদেষ্টা

admin09-02-2025 08:30:46 PMদেখেছেন 206 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
হাওরে ধান ও মাছ উৎপাদনে সংঘাতের মধ্যে দুই মন্ত্রণালয় : উপদেষ্টা

২৪ঘন্টা অনলাইন : মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, হাওরে ধান ও মাছ উৎপাদনে দুই মন্ত্রণালয় সংঘাতের মধ্যে আছে। বিশেষ করে ধান চাষে যে কীটনাশক ব্যবহার করা হয় তা মাছের জন্য ক্ষতিকর। এ ক্ষেত্রে কীটনাশক নিয়ন্ত্রণের পরামর্শ তাঁর।

রোববার সকালে মৌলভীবাজারের শ্রীমঙ্গল বাইক্কা বিল এলাকা পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি।

এ সময় তিনি বলেন, হাওরের মাছের প্রজনন বৃদ্ধি করতে হলে ইজারায় স্বচ্ছতা আনতে হবে। সেই সাথে হাওরের পাশে জমি চাষে কীটনাশকের ব্যবহার নিয়ন্ত্রণে কৃষকদের সচেতন হতে হবে।

বাইক্কা বিলের অন্যতম জাদুরি বিলটি খননের সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান তিনি। একই সাথে  হাওরের জীববৈচিত্র রক্ষায় দেশের অন্যান্য অভয়াশ্রমগুলো খননের ঘোষণা দেন।

বিল পরিদর্শনকালে তিনি পাখি শিকারীদের সতর্ক করেন এবং পাখির মাংস খাওয়া থেকেও বিরত থাকার অনুরোধ জানান।

পরে হাওরের পাশে হাজীপুরে এক সমাবেশে মিলিত হয়ে মৎস ও কৃষির সাথে জড়িত শতাধিক উপকারভোগীদের সমস্যা নিয়ে কথা শুনেন এবং পরামর্শ দেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা।

এ সময় মৎস্য ও প্রাণি মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব ড. আবু নঈম মোহাম্মদ আব্দুছ ছবুর, মৎস্য অধিশাখার যুগ্ম সচিব শাহীনা ফেরদৌসি, উপদেষ্টার সহকারী একান্ত সচিব মোহাম্মদ আলী আকবর, সিনিয়র তথ্য অফিসার মো. মামুন হাসানসহ জেলা প্রশাসন ও মৎস্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
২৪ঘন্টা/এআর