আলোচিত❯
রাজশাহীতে রেললাইন, সড়ক ও হাসপাতাল নির্মাণের উদ্যোগইবনে সিনা হাসপাতাল ও ভবনমালিককে ৪০ লাখ টাকা জরিমানারহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়করাজশাহীতে রেললাইন, সড়ক ও হাসপাতাল নির্মাণের উদ্যোগইবনে সিনা হাসপাতাল ও ভবনমালিককে ৪০ লাখ টাকা জরিমানারহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়ক
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
সারাদেশ

নিখোঁজ তরুণী লাইভে এসে বললেন ‘আমাদের কেউ বিরক্ত করবেন না’

admin09-02-2025 08:23:19 PMদেখেছেন 193 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
নিখোঁজ তরুণী লাইভে এসে বললেন ‘আমাদের কেউ বিরক্ত করবেন না’

২৪ঘন্টা অনলাইন : মিরসরাইয়ে নিখোঁজের ৪ দিনপর ভিডিও বার্তায় নিজের অবস্থান জানান দিলেন নাফিজা জান্নাত রাখি (১৫) নামের এক তরুণী।

পরিবারের দাবি, সোমবার (৪ ফেব্রুয়ারি) সকালে বাড়ি থেকে উপজেলার বড়তাকিয়া জাহেদিয়া দাখিল মাদরাসায় আসার পথে নিখোঁজ হয় সে। এই ঘটনায় মিরসরাই থানায় সাধারণ ডায়েরি করেছেন তরুণীর পিতা নাছির উদ্দিন।

এদিকে, শনিবার (৮ ফেব্রুয়ারি) বিকালে রাখির দেয়া একটি ভিডিও বার্তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটিতে রাখির সদ্য বিবাহিত স্বামী দাবি করা আদর নামের এক তরুণকেও দেখা যায়।

রাখি বলেন, ‘আমি আদরকে ভালোবাসি, এজন্য স্বেচ্ছায় বাড়ি থেকে বেরিয়ে আসছি। আমাদেরকে খোঁজাখুঁজি না করার অনুরোধ করছি। আমরা নিজেদের মতো ভালো আছি।’

ভিডিওর শুরুতে আদর বলেন, ‘আপনারা এখনও আমাদেরকে যারা খুঁজতেছেন, আমার ফ্যামিলি ও রাখির ফ্যামিলির উদ্দেশ্যে বলছি, আমরা দুজন দুজনকে ভালোবাসি। নিজের ইচ্ছায় সজ্ঞানে আমরা বিবাহ করেছি। আমরা একে অপরকে ভালোবাসি।’উভয় পরিবারকে উদ্দেশ্য করে আদর বলেন, ‘প্লিজ আমাদেরকে খুঁজবেন না। আমরা নিজেদের মতো করে ভালো আছি।’

তরুণী নাফিজা জান্নাত রাখির বাবা নাছির উদ্দিন দাবি করেন, বাড়ি থেকে মাদরাসায় আসার সময় রাখিকে অপহরণ করা হয়েছে। রাখি দশম শ্রেণিতে উঠছে এবার। এক বছর আগে কিছু বখাটে রাখিকে নিয়মিত হয়রানি করতো।

মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান জানান, মেয়েটির পরিবার থানায় সাধারণ ডায়েরি করেছেন। তাদেরকে খুঁজে বের করার চেষ্টা চলছে।
২৪ঘন্টা/এআর

নিখোঁজ তরুণী লাইভে এসে বললেন ‘আমাদের কেউ বিরক্ত করবেন না’ | ২৪ঘণ্টা