আলোচিত❯
দুর্গাপূজায় প্রথমবার বিশেষ বাস সার্ভিস চালু করছে বিআরটিসিআব্দুল হাই সিকদারের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রীঅবরোধে ব্যাহত সাজেকের জনজীবন, বাড়ছে দুর্ভোগঅভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশঢাকায় বসছে চারজাতি নারী হ্যান্ডবল টুর্নামেন্টক্রীড়াঙ্গনে সাংবাদিকদের সক্রিয় ভূমিকা প্রয়োজনগবেষণা মাঠে সচিবালয় স্থাপন প্রতিবাদে শেকৃবির মানববন্ধনউত্তরায় শ্রমিকদের অবরোধ প্রত্যাহার, স্বাভাবিক যান চলাচলবিক্ষোভে অংশ নেওয়ায় অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নোটিশ৫ নভেম্বর শুরু ‘নতুন কুঁড়ি স্পোর্টস’, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীহরমুজ প্রণালিতে ২৪ ঘণ্টায় ডুবল দুই বাণিজ্যিক জাহাজজার্মানিতে আবাসিক ভবনে আগুন, প্রাণ গেল ৩ ভারতীয়রদুর্গাপূজায় প্রথমবার বিশেষ বাস সার্ভিস চালু করছে বিআরটিসিআব্দুল হাই সিকদারের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রীঅবরোধে ব্যাহত সাজেকের জনজীবন, বাড়ছে দুর্ভোগঅভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশঢাকায় বসছে চারজাতি নারী হ্যান্ডবল টুর্নামেন্টক্রীড়াঙ্গনে সাংবাদিকদের সক্রিয় ভূমিকা প্রয়োজনগবেষণা মাঠে সচিবালয় স্থাপন প্রতিবাদে শেকৃবির মানববন্ধনউত্তরায় শ্রমিকদের অবরোধ প্রত্যাহার, স্বাভাবিক যান চলাচলবিক্ষোভে অংশ নেওয়ায় অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নোটিশ৫ নভেম্বর শুরু ‘নতুন কুঁড়ি স্পোর্টস’, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীহরমুজ প্রণালিতে ২৪ ঘণ্টায় ডুবল দুই বাণিজ্যিক জাহাজজার্মানিতে আবাসিক ভবনে আগুন, প্রাণ গেল ৩ ভারতীয়র
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
ক্রীড়া

আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ময়মনসিংহ মহাবিদ্যালয়

admin08-02-2025 10:50:15 PMদেখেছেন 197 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ময়মনসিংহ মহাবিদ্যালয়

২৪ঘন্টা অনলাইন : তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে ময়মনসিংহ বিভাগীয় পর্যায়ে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় ময়মনসিংহ মহাবিদ্যালয় ৫-১ গোলে হারিয়ে দিয়েছে আলতাফ গোলন্দাজ ডিগ্রী কলেজকে। ফাইনালে খেলা দুই দলই উঠে গেছে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায়।

খেলার শুরু থেকেই বল দখলে এগিয়ে থাকে ময়মনসিংহ মহাবিদ্যালয়। একতরফা প্রাধান্য দেখিয়ে ম্যাচটা জিতে নেয় তারা। চ্যাম্পিয়ন দলের পক্ষে হ্যাটট্রিক করেন জুয়েল। একটি করে গোল করেন আসাদ ও সাগর। আলতাফ গোলন্দাজ ডিক্রি কলেজের পক্ষে সান্তনা সূচক একমাত্র গোলটি করেন মোক্তাদির।

শনিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে নগরীর রফিক উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে ট্রফি তুলে দেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মোঃ মোখতার আহমেদ, বিশেষ অতিথি ক্রীড়া পরিদপ্তরের পরিচালক মোঃ মোস্তফা জামান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ ইউসুফ আলী, অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ জহিরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রেজা মোঃ গোলাম মাসুম প্রধান।

ফাইনাল খেলায় ময়মনসিংহ মহাবিদ্যালয়ের সর্বোচ্চ গোলদাতা আরাফাত, ফাইনালসেরা হন জুয়েল রানা এবং টুর্নামেন্টসেরা হন সাগর সরকার।

ফাইনাল খেলাটি উপভোগ করতে জড়ো হন অসংখ্য দর্শক। উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার আল-আমিনসহ টুর্নামেন্টের সাথে সম্পৃক্ত অনেকেই।  

"এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই" স্লোগানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে, প্রধান উপদেষ্টা কার্যালয়ের সার্বিক তত্বাবধানে, বিভাগীয় প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস ময়মনসিংহের বাস্তবায়নে জেলা পর্যায়ে ময়মনসিংহ বিভাগের ৪ টি জেলার চ্যাম্পিয়ন এবং রানার্সআপ মোট ৮টি দল নিয়ে অনুষ্ঠিত হলো বিভাগীয় পর্যায়ের এই টুর্নামেন্ট।
২৪ঘন্টা/এআর

আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ময়মনসিংহ মহাবিদ্যালয় | ২৪ঘণ্টা