আলোচিত❯
মোংলায় নারী ধর্ষণ ও হত্যা, দুই মাস পর গ্রেপ্তার ২তরুণদের শক্তিশালী করতে শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার: এ্যানি১৮ অক্টোবর পর্যন্ত রিয়াদ-দাম্মামগামী সব ফ্লাইট স্থগিতসুন্দরবনে বনদস্যুদের জিম্মি দশা থেকে চার জেলে উদ্ধারমালয়েশিয়ায় বিনা খরচে যাবেন ১০ হাজার কর্মী‘জি বাংলা’ ছেড়ে এবার ‘স্টার জলসা’য় দিতিপ্রিয়াদেবীর বোধন আজ, রাত পোহালেই শারদীয় দুর্গোৎসবইমপ্যাক্ট ব্যবসায় দেশীয় পুঁজি প্রবাহ বাড়ানোর তাগিদদুর্গাপূজায় প্রথমবার বিশেষ বাস সার্ভিস চালু করছে বিআরটিসিআব্দুল হাই সিকদারের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রীঅবরোধে ব্যাহত সাজেকের জনজীবন, বাড়ছে দুর্ভোগঅভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশমোংলায় নারী ধর্ষণ ও হত্যা, দুই মাস পর গ্রেপ্তার ২তরুণদের শক্তিশালী করতে শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার: এ্যানি১৮ অক্টোবর পর্যন্ত রিয়াদ-দাম্মামগামী সব ফ্লাইট স্থগিতসুন্দরবনে বনদস্যুদের জিম্মি দশা থেকে চার জেলে উদ্ধারমালয়েশিয়ায় বিনা খরচে যাবেন ১০ হাজার কর্মী‘জি বাংলা’ ছেড়ে এবার ‘স্টার জলসা’য় দিতিপ্রিয়াদেবীর বোধন আজ, রাত পোহালেই শারদীয় দুর্গোৎসবইমপ্যাক্ট ব্যবসায় দেশীয় পুঁজি প্রবাহ বাড়ানোর তাগিদদুর্গাপূজায় প্রথমবার বিশেষ বাস সার্ভিস চালু করছে বিআরটিসিআব্দুল হাই সিকদারের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রীঅবরোধে ব্যাহত সাজেকের জনজীবন, বাড়ছে দুর্ভোগঅভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
আন্তর্জাতিক

২৭ বছর পর দিল্লিতে ফিরল বিজেপি

admin08-02-2025 10:26:00 PMদেখেছেন 203 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
২৭ বছর পর দিল্লিতে ফিরল বিজেপি

২৪ঘন্টা অনলাইন : দিল্লি বিধানসভা নির্বাচনে বিজেপির জয় এখন সময়ের অপেক্ষা। রাজধানীতে ২৭ বছর পরে তারা ক্ষমতায় ফিরতে চলেছে। গত প্রায় ১০ বছর ধরে দিল্লিতে সরকার চালাতো আম আদমি পার্টি। দলটির প্রধান ও প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ইতোমধ্যেই সামাজিক মাধ্যমে পরাজয় স্বীকার করে নিয়েছেন। তিনি নিজেও নিউ দিল্লি আসনে হেরে গেছেন। তবে দিল্লির মুখ্যমন্ত্রী আতিশী কালকাজী আসন থেকে জয়ী হয়েছেন।

নির্বাচন কমিশনের ওয়েবসাইট অনুযায়ী, ভারতীয় সময় বেলা তিনটার সময়ে ৭০ আসনের বিধানসভায় বিজেপি ইতোমধ্যেই ১৭টি আসনে জয়ী হয়েছে, আরও ৩০টি আসনে এগিয়ে আছে। অন্যদিকে আপ জিতেছে ১১টি আসনে, এগিয়ে আছে ১২টি আসনে।

মনীশ সিসোদিয়া, সোমনাথ ভারতী, সৌরভ ভরদ্বাজ, সত্যেন্দ্র জৈনের মতো আপের আরও বেশ কয়েকজন বড় নেতা তাদের নিজের আসনে বিজেপি প্রার্থীদের থেকে পিছিয়ে আছেন।

ভোট গণনা শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই আন্দাজ পাওয়া যাচ্ছিল যে ক্ষমতাসীন আম আদমি পার্টি বা আপ পিছিয়ে পড়ছে তাদের নিকটতম প্রতিদ্বন্দী বিজেপির তুলনায়।

এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে কেজরিওয়াল লিখেছেন, "আজ দিল্লি নির্বাচনের ফলাফল এসেছে এবং জনতা যে সিদ্ধান্ত নিয়েছেন, আমরা বিনয়ের সঙ্গে তা স্বীকার করে নিচ্ছি।"

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিজেপিকে জয়ী করানোর জন্য অভিনন্দন জানিয়েছেন।

অন্যদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সামাজিক মাধ্যমে লিখেছেন, "দিল্লির মানুষ মিথ্যা, ধোঁকা আর দুর্নীতির ‘শিসমহল’কে নাস্তানাবুদ করে দিল্লিকে ‘আপ-দা’ (হিন্দিতে বিপর্যয়) মুক্ত করেছেন।

সূত্র: বিবিসি।
২৪ঘন্টা/এআর

২৭ বছর পর দিল্লিতে ফিরল বিজেপি | ২৪ঘণ্টা