আলোচিত❯
দুর্গাপূজায় প্রথমবার বিশেষ বাস সার্ভিস চালু করছে বিআরটিসিআব্দুল হাই সিকদারের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রীঅবরোধে ব্যাহত সাজেকের জনজীবন, বাড়ছে দুর্ভোগঅভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশঢাকায় বসছে চারজাতি নারী হ্যান্ডবল টুর্নামেন্টক্রীড়াঙ্গনে সাংবাদিকদের সক্রিয় ভূমিকা প্রয়োজনগবেষণা মাঠে সচিবালয় স্থাপন প্রতিবাদে শেকৃবির মানববন্ধনউত্তরায় শ্রমিকদের অবরোধ প্রত্যাহার, স্বাভাবিক যান চলাচলবিক্ষোভে অংশ নেওয়ায় অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নোটিশ৫ নভেম্বর শুরু ‘নতুন কুঁড়ি স্পোর্টস’, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীহরমুজ প্রণালিতে ২৪ ঘণ্টায় ডুবল দুই বাণিজ্যিক জাহাজজার্মানিতে আবাসিক ভবনে আগুন, প্রাণ গেল ৩ ভারতীয়রদুর্গাপূজায় প্রথমবার বিশেষ বাস সার্ভিস চালু করছে বিআরটিসিআব্দুল হাই সিকদারের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রীঅবরোধে ব্যাহত সাজেকের জনজীবন, বাড়ছে দুর্ভোগঅভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশঢাকায় বসছে চারজাতি নারী হ্যান্ডবল টুর্নামেন্টক্রীড়াঙ্গনে সাংবাদিকদের সক্রিয় ভূমিকা প্রয়োজনগবেষণা মাঠে সচিবালয় স্থাপন প্রতিবাদে শেকৃবির মানববন্ধনউত্তরায় শ্রমিকদের অবরোধ প্রত্যাহার, স্বাভাবিক যান চলাচলবিক্ষোভে অংশ নেওয়ায় অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নোটিশ৫ নভেম্বর শুরু ‘নতুন কুঁড়ি স্পোর্টস’, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীহরমুজ প্রণালিতে ২৪ ঘণ্টায় ডুবল দুই বাণিজ্যিক জাহাজজার্মানিতে আবাসিক ভবনে আগুন, প্রাণ গেল ৩ ভারতীয়র
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
ক্রীড়া

চ্যাম্পিয়ন্স ট্রফির আগে পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে খেলবে বাংলাদেশ

admin05-02-2025 10:19:39 PMদেখেছেন 232 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
চ্যাম্পিয়ন্স ট্রফির আগে পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে খেলবে বাংলাদেশ

২৪ ঘন্টা অনলাইন :  আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আগে আগামী ১৫ ফেব্রুয়ারি দুবাইতে পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ।

আইসিসি মেগা ইভেন্টের জন্য ১৩ ফেব্রুয়ারি দেশ ছাড়তে পারে ভারত, পাকিস্তান ও নিউজিল্যান্ডের সাথে গ্রুপ ‘এ’-তে থাকা বাংলাদেশ।

২০ ফেব্রুয়ারি দুবাইতে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির মিশন শুরু করবে বাংলাদেশ দল। এরপর ২৪ ও ২৭ ফেব্রুয়ারি গ্রুপ পর্বে যথাক্রমে নিউজিল্যান্ড এবং স্বাগতিক পাকিস্তানের মুখোমুখি হবে টাইগাররা।  বাংলাদেশ শেষ দুই ম্যাচ খেলবে  পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক কর্মকর্তা জানিয়েছেন, দেশ ছাড়ার আগে খেলোয়াড়দের চার-পাঁচ দিনের অনুশীলন ক্যাম্প হবে।

ইতোমধ্যে সহকারী কোচ মোহাম্মদ সালাহউদ্দিনের সাথে কাজ শুরু করেছেন জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্তসহ কয়েকজন খেলোয়াড়। এখনও যারা বিপিএলে খেলছেন, তারা পরবর্তীতে ক্যাম্পে যোগ দেবেন।

বিপিএল ফাইনালে ফরচুন বরিশাল জায়গা করে নিলেও, ফাইনালের একাদশে শান্তর সুযোগ পাবার সম্ভাবনা খুবই কম। এর আগে বরিশালের অধিনায়ক তামিম ইকবাল জানিয়েছিলেন, কম্বিনেশনের কারণে শান্তকে একাদশে সুযোগ দিতে পারছেন না তারা। ব্যাট হাতে ছন্দে নেই শান্ত। এজন্য সালাহউদ্দিনের অধীনে নিজেকে প্রস্তুত করছেন তিনি।

দুবাই রওনা দেওয়ার আগে জাতীয় দলের সব ক্রিকেটার অনুশীলন করবে না। কারণ বিপিএলের মত দীর্ঘ এক টুর্নামেন্টের পর পেসারদের বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে টিম ম্যানেজমেন্ট।

এরই মধ্যে ঢাকায় এসে বিপিএলের বেশ কয়েকটি ম্যাচ দেখেছেন প্রধান কোচ ফিল সিমন্স। আগামী শুক্রবার ঢাকায় আসার কথা রয়েছে  স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদের। কোচিং স্টাফের বাকি সদস্যরা সরাসরি সংযুক্ত আরব আমিরাতে দলের সাথে যোগ দেবেন।
২৪ ঘন্টা/এআর