আলোচিত❯
বোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনা
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
সারাদেশ

ছেলেকে নিয়ে ছেড়ে দিল বাস, ৯৯৯-এ ফোনকলে উদ্ধার

admin03-02-2025 10:35:49 PMদেখেছেন 191 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
ছেলেকে নিয়ে ছেড়ে দিল বাস, ৯৯৯-এ ফোনকলে উদ্ধার

২৪ঘন্টা অনলাইন : জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে এক কলারের ফোনকলে এক শিশুকে উদ্ধার করে তার বাবার কাছে বুঝিয়ে দিয়েছে পুলিশ। রোববার রাতে ময়মনসিংহ সদর ট্রাফিক বিভাগ ওই শিশুকে উদ্ধার করে। আজ সোমবার (৩ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জানা গেছে, কলার ও তার ছয় বছর বয়সী ছেলে শেরপুরগামী একটি বাসের যাত্রী ছিলেন। পথে গাজীপুর চৌরাস্তা এলাকায় বাসটি যাত্রী নিতে দাঁড়ালে বাবা কিছু কেনাকাটার জন্য বাস থেকে নামেন। কিন্তু কেনাকাটা শেষে ফিরে এসে দেখতে পান বাসটি তার ছেলে সন্তানকে নিয়ে চলে গেছে।

এ সময়, ওই ব্যক্তি দ্রুত জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করেন এবং তার ছেলেকে উদ্ধারের জন্য সহায়তা চান। ৯৯৯ নম্বরে কলটি গ্রহণ করেন কনস্টেবল নাজমুল। তিনি বিষয়টি ময়মনসিংহ জেলা পুলিশকে জানান। এরপর ৯৯৯ ডিসপাচার এসআই মোজাফফর হোসেন উদ্ধার কার্যক্রম চালানোর জন্য ময়মনসিংহ সদর ট্রাফিক বিভাগকে নির্দেশ দেন।

এরপর, পাটগুদাম বাসস্ট্যান্ডে পুলিশ ময়মনসিংহগামী বাসটি থামিয়ে ছেলেশিশুটিকে উদ্ধার করে তাদের জিম্মায় নেয়। শিশুটির বাবা ময়মনসিংহ পৌঁছানোর পর তাকে বুঝিয়ে দেয়া হয়।
২৪ঘন্টা/এআর

ছেলেকে নিয়ে ছেড়ে দিল বাস, ৯৯৯-এ ফোনকলে উদ্ধার | ২৪ঘণ্টা