আলোচিত❯
পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাস
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
সারাদেশ

সরকারের ঘোষণা অনুযায়ী নির্বাচনের প্রস্তুতি চলছে : ইসি সানাউল্লাহ

admin03-02-2025 10:32:15 PMদেখেছেন 202 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
সরকারের ঘোষণা অনুযায়ী নির্বাচনের প্রস্তুতি চলছে : ইসি সানাউল্লাহ

২৪ঘন্টা অনলাইন : নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, অন্তর্বর্তী সরকার প্রধানের ঘোষণা অনুযায়ী জাতীয় নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছে কমিশন।সোমবার বেলা ১১টার দিকে রাজশাহী আঞ্চলিক নির্বাচন কার্যালয়ের সভা কক্ষে আয়োজিত মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্লের জবাবে এ কথা বলেন তিনি।

ভোটার তালিকা হালনাগাদ ও আগামী জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত বিষয়ে রাজশাহীর প্রশাসন ও নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ। পরে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন।

ভোট উৎসবের জন্য সবাই মুখিয়ে আছে উল্লেখ করে নির্বাচন কমিশনার মো. সানাউল্লাহ বলেন, সংস্কার কার্যক্রম সংক্ষিপ্ত আকারে হলে জাতীয় সংসদ নির্বাচন হবে আগামী ডিসেম্বরের মধ্যে। আর যদি সংস্কার কার্যক্রম দীর্ঘ হয় তবে ২৬ সালের জুনের মধ্যে নির্বাচন করা সম্ভব হবে। তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচন নির্ভর করছে সরকারের সিদ্ধান্তের উপর। সরকার যখন চাইবে তখনই স্থানীয় সরকার নির্বাচন করা হবে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে ছবি ছাড়া ভোটার হওয়ার কোন সুযোগ নেই উল্লেখ করে ইসি মো. সানাউল্লাহ আরও বলেন, কোন জটিলতার কারণে যেন বৈধ নাগরিকরা ভোটার তালিকার বাইরে না থাকেন সে বিষয়ে কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। আর কোনভাবেই যেন মৃত ব্যক্তিদের নাম ভোটার তালিকায় না থাকে সেটিও গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। এ জন্য বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে। এর পর আর হয়তো বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ নাও হতে পারে।

তিনি বলেন, ইতোমধ্যেই দেড় শতাংশের বেশি ভোটার তালিকা থেকে বাদ পড়েছেন। যার পরিমাণ প্রায় ১৮ লাখ। ধারণা করা হচ্ছে এটি দুই শতাংশে দাঁড়াতে পরে। যার পরিমাণ হবে প্রায় ২৪ লাখ ভোটার।আরেক প্রশ্নের জবাবে ইসি সানাউল্লাহ বলেন, বিগতদিনে ভোট জালিয়াতির সঙ্গে জড়িত নির্বাচন কর্মকর্তারা আইনের আওতায় আসবেন। এ নিয়ে সংস্কার কমিশনের সুপারিশও রয়েছে। কেউ আইনেরে ঊর্ধ্বে নয় মন্তব্য করেন তিনি।

রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতার, জেলা পুলিশ সুপার ফারজানা ইসলামসহ জেলা ও উপজেলা পর্যায়ের নির্বাচন কর্মকর্তারা।
২৪ঘন্টা/এআর

সরকারের ঘোষণা অনুযায়ী নির্বাচনের প্রস্তুতি চলছে : ইসি সানাউল্লাহ | ২৪ঘণ্টা