আলোচিত❯
লোহাগড়ায় পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তাররাজশাহীতে রেললাইন, সড়ক ও হাসপাতাল নির্মাণের উদ্যোগইবনে সিনা হাসপাতাল ও ভবনমালিককে ৪০ লাখ টাকা জরিমানারহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিলোহাগড়ায় পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তাররাজশাহীতে রেললাইন, সড়ক ও হাসপাতাল নির্মাণের উদ্যোগইবনে সিনা হাসপাতাল ও ভবনমালিককে ৪০ লাখ টাকা জরিমানারহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবি
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
সারাদেশ

লালমনিরহাটে আলু-পেঁয়াজ-সবজির বাজারে স্বস্তি

admin16-01-2025 12:19:11 AMদেখেছেন 189 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
লালমনিরহাটে আলু-পেঁয়াজ-সবজির বাজারে স্বস্তি

২৪ঘন্টা অনলাইন : জেলার বাজারগুলোতে শীতকালীন সবজি, আলু ও পেঁয়াজের দামে স্বস্তি ফিরেছে। সরবরাহ বৃদ্ধি পাওয়ায় এসব পণ্যের কেজি প্রতি দাম কমেছে ২০ টাকা থেকে ৫০ টাকা।

জেলা সদরের বেশ কয়েকটি বাজার ঘুরে জানা গেছে, ৭৫ টাকার আলু এখন বিক্রি হচ্ছে ২০-২৫ টাকায়। ৮৫ টাকার পেঁয়াজ এখন বিক্রি হচ্ছে ৪৫ টাকা থেকে ৫০ টাকায়। বাজার করতে আসা ক্রেতাদের মতে, এই দাম কিছুটা হলেও পরিবারের বাজেটে স্বস্তি এনে দিয়েছে।

বিক্রেতারাও জানিয়েছেন, বাজারে শীতকালীন সবজির সরবরাহ বৃদ্ধি পাওয়ায় দামের এই পরিবর্তন। তারা আশা করছেন, দাম আরও কিছুটা কমবে এবং বাজার স্থিতিশীল হবে। সরবরাহ বাড়তে থাকায় আগামী দিনে বাজারে আরও ইতিবাচক পরিবর্তনের আশা করছেন সংশ্লিষ্টরা।

সরেজমিনে দেখা দেখা যায়, বাজারগুলোতে পাতাকপি ও ফুলকপি কেজি প্রতি বিক্রি হচ্ছে ১০ টাকা থেকে ১৫ টাকা, মূলা ১০ টাকা, সিম ২০ টাকা, পেঁপে ১৫ টাকা, কলা হালি প্রতি বিক্রি হচ্ছে ১০-১৫ টাকা, লাউ প্রতি পিচ ১৫ টাকা থেকে ২০ টাকা, টমেটো প্রতি কেজি ২০-২৫ টাকা, কাঁচা মরিচ ৩০ টাকা থেকে ৪০ টাকায় বিক্রি হচ্ছে।

এছাড়া শসা গত সপ্তাহের চেয়ে ১০ টাকা কমে কেজি প্রতি ২৫ টাকা থেকে ৩০ টাকায়, গাজর ২৫ টাকা থেকে ৩০ টাকা, লম্বা বেগুন ১০ টাকা থেকে ১৫ টাকা, গোল বেগুন ১৫ টাকা থেকে ২০ টাকা, কেজিপ্রতি ১০ টাকা কমে মিষ্টি কুমড়া ৩০ টাকা থেকে ৩৫ টাকা এবং লাল শাক, সবুজ শাক, পালং শাক ও কলমি শাক প্রতি আঁটি বিক্রি হচ্ছে ৫ টাকা থেকে ১০ টাকা, ৪০ টাকার পুইশাকের আঁটি বিক্রি হচ্ছে ২০ টাকায়।

জেলা শহরের গোশলা বাজারে সবজি কিনতে আসা ক্রেতা আনিসুল হক (৪০) জানান, নতুন বছরের শুরুতে কম দামে সবজি পাচ্ছি এটাই স্বস্তির বিষয়। মূলত শীতকালীন সবজির সরবরাহ বেড়ে যাওয়ায় দাম কমেছে।

আরেক ক্রেতা আহাম্মদ আলী (৪০) বলেন, সবজির সরবরাহ বৃদ্ধি ও দাম কমে যাওয়ায় ক্রেতারা পর্যাপ্ত পরিমাণে সবজি কিনছেন।
২৪ঘন্টা/এআর