আলোচিত❯
লোহাগড়ায় পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তাররাজশাহীতে রেললাইন, সড়ক ও হাসপাতাল নির্মাণের উদ্যোগইবনে সিনা হাসপাতাল ও ভবনমালিককে ৪০ লাখ টাকা জরিমানারহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিলোহাগড়ায় পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তাররাজশাহীতে রেললাইন, সড়ক ও হাসপাতাল নির্মাণের উদ্যোগইবনে সিনা হাসপাতাল ও ভবনমালিককে ৪০ লাখ টাকা জরিমানারহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবি
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
সারাদেশ

চট্টগ্রাম কাস্টমস হাউসকে ফ্যাসিবাদ ও দুর্নীতিমুক্ত করার আহ্বান জানিয়ে মানববন্ধন

admin16-01-2025 12:13:57 AMদেখেছেন 189 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
চট্টগ্রাম কাস্টমস হাউসকে ফ্যাসিবাদ ও দুর্নীতিমুক্ত করার আহ্বান জানিয়ে মানববন্ধন

২৪ঘন্টা অনলাইন : চট্টগ্রাম কাস্টমস হাউসকে ফ্যাসিবাদ ও দুর্নীতিমুক্ত করার আহবান জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা।  

বুধবার দুপুরে চট্টগ্রামের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে আসন্ন সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের নির্বাচনে আওয়ামী ফ্যাসিবাদের দোসরদের প্রত্যাখ্যানের দাবিতে আয়োজিত মানববন্ধন থেকে এই আহবান জানানো হয়। নগরীর বন্দর সংলগ্ন কাস্টমস হাউসের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

চট্টগ্রাম জেলা সমন্বয়ক ওমর ফারুক সাগরের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে সংহতি প্রকাশ করে জুলাই গণঅভ্যুত্থানে আহত ও গুলিবিদ্ধ ছাত্র প্রতিনিধিরা বক্তব্য রাখেন। মানববন্ধন শেষে ছাত্র প্রতিনিধিরা বিভিন্ন দাবি দাওয়া নিয়ে কাস্টমস কমিশনার জাকির হোসেনের সঙ্গে সাক্ষাৎ করেন।

মানববন্ধনে ছাত্র নেতারা বলেন, চট্টগ্রাম বন্দর ও কাস্টমস হচ্ছে বাংলাদেশের স্বর্ণদ্বার। রাজস্বের সিংহভাগ পূরণ করা হয় এখান থেকে। চট্টগ্রাম বন্দর জাতির অহংকার। বিগত আওয়ামী লীগ সরকার এখানে লুটতরাজ করে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। তাই আগামীতে কাস্টমসে যাতে অনিয়ম দুর্নীতি না চলে সেজন্য আওয়ামী সুবিধাভোগীদের অলরেডি চিহ্নিত করা হয়েছে।

তারা বলেন, ফ্যাসিস্টরা যাতে আসন্ন সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে সেজন্য আমরা প্রতিরোধ গড়ে তুলবো। তাই আওয়ামী দোসররা সম্মানের সঙ্গে কাস্টমস হাউস থেকে সরে যান, তা না হলে পরিণাম ভালো হবে না।

বক্তব্য রাখেন- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রামের প্রতিনিধি মো. শাহেদ, শহিদুল ইসলাম সজিব, শফিকুল ইসলাম জিয়া, ফাহিম আহম্মেদ সাগর, ফারহান জামিল, তৌসিফ ইমরোজ, কায়েম হোসাইন আবিদ, ওমর ফারুক চৌধুরী, মো. রাশেদ, সাগর হোসেন ও মো. রাফি প্রমুখ।  
২৪ঘন্টা/এআর