আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
ক্রীড়া

মেসির ১০ নম্বর জার্সিতে দিবালার গোল

admin06-09-2024 09:23:11 PMদেখেছেন 607 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
মেসির ১০ নম্বর জার্সিতে দিবালার গোল

২৪ঘণ্টা অনলাইন : জটটা অবশ্য লিওনেল স্কালোনিই পাকিয়েছিলেন। চিলির মুখোমুখি হওয়ার আগে সংবাদ সম্মেলনে আর্জেন্টিনার কোচ জানিয়েছিলেন, লিওনেল মেসির অনুপস্থিতিতে তাঁর ১০ নম্বর জার্সি কার গায়ে উঠতে পারে। কোপা আমেরিকায় পাওয়া চোটের কারণে এখনো মাঠের বাইরে মেসি। তাঁকে ইঙ্গিত করেই স্কালোনি বলেছিলেন, ১০ নম্বর জার্সির একজনই মালিক আছে। কিন্তু সেই মালিককে আপাতত যেহেতু পাওয়া যাচ্ছে না, তাই ওই জার্সিটা কে পরবেন চিলির বিপক্ষেÍএমন প্রশ্নের উত্তরে স্কালোনি জানিয়েছিলেন, ‘লিও আগেও যখন অনুপস্থিত ছিল, আনহেল কোরেয়া এটা (১০ নম্বর জার্সি) পরেছে।’ ব্যস, আর্জেন্টিনার ভক্তরাও দুইয়ে দুইয়ে চার মিলিয়ে নিয়েছিলেন, তাহলে কোরেয়াকেই দেখা যাবে ১০ নম্বর জার্সিতে।

অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের বদলি হিসেবে ৭৯ মিনিটে মাঠে নেমে গোলও করেছেন দিবালা। এএস রোমার এই অ্যাটাকিং মিডফিল্ডার আগে ২১ নম্বর জার্সি পরেছেন। কিন্তু মেসির ১০ নম্বর পরেই যেন সৌভাগ্যের পরশ পেলেন আজ। চিলির বিপক্ষে আর্জেন্টিনার ৩-০ গোলের জয়ে ৯১ মিনিটে শেষ গোলটি করেন দিবালা, যা জাতীয় দলের হয়ে তাঁর চতুর্থ গোল। অথচ গত জুন–জুলাইয়ে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত কোপা আমেরিকায় আর্জেন্টিনা দলে সবচেয়ে বড় বিস্ময় ছিল পাওলো দিবালার অনুপস্থিতি। তখন ফুটবলীয় কারণে দিবালাকে স্কোয়াডে রাখতে না পারার যুক্তি দেখিয়েছিলেন কোচ স্কালোনি। কয় দিন আগে ঘোষিত ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের আর্জেন্টিনা দলেও জায়গা হয়নি দিবালার। অ্যাঙ্কেলে চোট পাওয়ায় মেসির বিকল্প হিসেবে গত ২৬ আগস্ট দলে ফেরানো হয় তাঁকে। আর্জেন্টিনা দলে অনিয়মিত হয়ে পড়া দিবালা এবার ফিরতে পেরে নিজের সন্তুষ্টির কথা বলেছেন সংবাদমাধ্যমকে। মেসির ১০ নম্বর জার্সি পরে মাঠে নামা নিয়েও কথা বলেছেন তিনি।

বাংলাদেশ সময় আগামী মঙ্গলবার দিবাগত রাত ২টা ৩০ মিনিটে বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের পরবর্তী ম্যাচে কলম্বিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। সর্বশেষ কোপার ফাইনালে কলম্বিয়াকে হারিয়েই চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। চিলির বিপক্ষে গোল পাওয়া আর্জেন্টাইন ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজ পরবর্তী ম্যাচ নিয়ে বলেছেন, ‘কলম্বিয়ার বিপক্ষে ম্যাচটা কেমন হবে, তা আমরা জানি। (কোপা আমেরিকার) ফাইনাল খেলার পর এটা কঠিন হবে।’

২৪ঘণ্টা/আসো

মেসির ১০ নম্বর জার্সিতে দিবালার গোল | ২৪ঘণ্টা