আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
ক্রীড়া

১৪০ ম্যাচ জয়হীন থাকার পর জিতল সান মারিনো

admin06-09-2024 09:21:01 PMদেখেছেন 563 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
১৪০ ম্যাচ জয়হীন থাকার পর জিতল সান মারিনো

২৪ঘণ্টা অনলাইন : এ জয়ের মাহাত্ম্য তাঁদের কাছে কতখানি, তা খেলোয়াড়দের উদ্যাপন দেখেই বোঝা যাচ্ছিল। রেফারি শেষ বাঁশি বাজাতেই মাঠে খেলোয়াড়দের ছোটাছুটি দেখে কে! এরপর যে যাঁকে সামনে পেয়েছেন, তাঁকেই জড়িয়ে ধরে অভিনন্দন জানিয়েছেন। গত রাতে উয়েফা নেশনস লিগে লিখটেনস্টানকে ১-০ গোলে হারিয়ে যে দল এমন বাঁধনহারা উদ্যাপনে মেতেছে, সেই দলটির নাম সান মারিনো। বিশ্ব মানচিত্রে ইতালির মাঝখানে অবস্থিত ছোট্ট দেশটি কোনো ম্যাচ জিতেছে ২০ বছর পর, যা প্রতিযোগিতামূলক আসরে তাদের প্রথম জয়ও। সর্বশেষ ২০০৪ সালের ২৮ এপ্রিল এই লিখটেনস্টাইনের বিপক্ষেই জিতেছিল সান মারিনো। সেই ম্যাচেরও ফল ছিল ১-০। তবে সেটি ছিল আন্তর্জাতিক প্রীতি ম্যাচ। ৩৩ হাজার জনসংখ্যা ও ৬১ বর্গকিলোমিটারে দেশ সান মারিনোই বর্তমানে ফিফা র‌্যাঙ্কিংয়ের একদম তলানির দল (২১০)। গত রাতে জয়ের মধ্যে দিয়ে সবচেয়ে বেশি ১৪০ ম্যাচ জয়হীন থাকার বিব্রতকর বিশ্ব রেকর্ড আর বাড়তে দেয়নি তারা।

নিজেদের জাতীয় স্টেডিয়াম সেরাভাল্লেতে কাল ম্যাচের ৫৩ মিনিটে জয়সূচক গোল করেছেন নিকো সেনসোলি। দুই দশক আগে সান মারিনো যখন আগের জয়টি পেয়েছিল, তখন তাঁর জন্মই হয়নি! তরুণ এ মিডফিল্ডার পৃথিবীর আলো দেখেছেন ২০০৫ সালের ১৪ জুন; আগের জয়টির প্রায় ১৪ মাস পর।

বোঝাই যাচ্ছে, সান মারিনোর পুরো একটা প্রজন্মকে দুই দশক ধরে জয়ের অপেক্ষা করতে হয়েছে। এত দিন তারা বড় কোনো প্রতিযোগিতায় মাঠে নামা মানেই হার একরকম অবধারিত ছিল। শুধু দেখার বিষয় ছিল, তারা কয়টি গোল হজম করে। ফিফা র‌্যাঙ্কিংয়ে অপেক্ষাকৃত নিচের দিকের দলের বিপক্ষেও ড্র করেছে কালেভদ্রে।

জাতীয় স্টেডিয়াম সেরাভাল্লের দর্শক ধারণক্ষমতা সাড়ে ৬ হাজারের কিছু বেশি হলেও তাই কাল আরেকটি ড্র কিংবা হার ধরে নিয়ে খেলা দেখতে গিয়েছিলেন মাত্র ৯১৪ জন। কারণ, র‌্যাঙ্কিংয়ে সান মারিনোর চেয়ে ১১ ধাপ এগিয়ে থাকা লিখটেনস্টাইনকেই এ ম্যাচে ফেবারিট ভাবা হচ্ছিল। শেষ পর্যন্ত অনেককেই ভুল প্রমাণ করেছেন সেনসোলি। তাঁর সৌজন্যে ঐতিহাসিক জয়ের সাক্ষী হয়েছেন ওই ৯১৪ জন দর্শক।

২৪ঘণ্টা/আসো