আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
বিনোদন

কখনও শাহরুখের মতো হতে চান না রাজকুমার রাও

admin26-08-2024 08:48:33 PMদেখেছেন 472 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
কখনও শাহরুখের মতো হতে চান না রাজকুমার রাও

প্রভাত বিনোদন  : বলিউড কিং শাহরুখ খান। তার মতো হতে চাওয়া, তার মতো জীবন কাটানো তো যে কোনও মানুষেরই স্বপ্ন। আর বিশেষ করে সেই মানুষ যদি হন অভিনেতা, তাহলে তো কথাই নেই। শাহরুখ খানকে অনেকেই বেঞ্চমার্ক হিসেবে মেনে চলেন। তার মতো হওয়ার স্বপ্ন দেখেন। কিন্তু এক সাক্ষাৎকারে 'স্ত্রী টু' অভিনেতা রাজকুমার রাও বলে বসলেন, তিনি নাকি শাহরুখ খানের মতো হতে চান না। কিন্তু এ কথা কেন বলেছিলেন, সেই কথার ব্যাখ্যাও দিয়েছেন অভিনেতা।
শাহরুখ খানের জীবনটাকে নাকি একটা ফাঁদের মতো মনে হয় রাজকুমার রাও-এর। তার কথায়, আমি ওই ফাঁদে পা দিতে চাই না। আমি দাস হয়ে যেতে চাই না। আমি একজন অভিনেতা। বিভিন্ন চরিত্রের প্রয়োজনে আমায় বদলাতে হবে। রাজকুমার মনে করেন, জীবনে প্রত্যেকটা পদক্ষেপে শাহরুখের মাথায় রাখতে হয় তার অনুরাগীদের কথা। অনুরাগীরা কী করলে বা কী বললে কষ্ট পাবেন, সেই কথা, সেই চাপ নাকি সবসময় মাথায় নিয়ে চলতে হয় শাহরুখকে। বজায় রাখতে হয় একই রকম ইমেজ। এই গন্ডির মধ্যে বাঁধা পড়তে চান না রাজকুমার।
অভিনেতা আরও বলেন, শাহরুখ খান হয়তো নিজের ব্যক্তিগত জীবনেই এমন। নিজের জীবনকে দর্শকদের সামনে মেলে ধরতে উনি ভালবাসেন। তবে একজন অভিনেতা জনগণের কাছে ঠিক কতটা নিজেকে মেলে ধরবেন সেই বিষয়ে একটু স্ট্র্যাটেজিক হওয়া উচিত। সিনেমা তো একটা আর্ট ফর্ম। সেখানে আমি কেন নিজেকে ব্র্যান্ড হিসেবে তৈরি করব? আমি তো কোনও প্রোডাক্ট বা জিনিস নই। আমি একটা মানুষ, আমারও ব্যক্তিগত মুহূর্ত রয়েছে, রাগ আছে, দুঃখ আছে, অভিমান আছে, অভিযোগ আছে। আর তার সবটা কখনোই দর্শকদের জন্য নয়। সেটা আমার একান্তই ব্যক্তিগত। আমি একজন সৃষ্টিশীল মানুষ। আমি এই পেশায় এসেছি দর্শকদের অবাক করতে। নিজে অবাক হতে। রাজকুমার আরও বলেন, ক্যারিয়ার নিয়ে কখনোই তেমন পরিকল্পনা করেননি তিনি। তবে তারকাদের স্বাধীনতা নিয়ে সবসময়ই সরব থেকেছেন রাজকুমার।
 

কখনও শাহরুখের মতো হতে চান না রাজকুমার রাও | ২৪ঘণ্টা