আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
ক্রীড়া

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে  বড় লাফ দিয়েছে বাংলাদেশ

admin26-08-2024 08:46:35 PMদেখেছেন 476 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে  বড় লাফ দিয়েছে বাংলাদেশ

প্রভাত স্পোর্টস  : ঘরের মাটিতে নিউজিল্যান্ডকে হারিয়ে নতুন টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্র শুরু করেছিল বাংলাদেশ। অধিনায়ক নাজমুল হোসেন শান্তর শুরুটাও হয়েছিল ওই ম্যাচ দিয়েই। কিন্তু এতদিন সেই একটাই সুখস্মৃতি ছিল বাংলাদেশের সামনে। এরপরে টেস্ট চ্যাম্পিয়নশিপের এই চক্রে আরও ৩ ম্যাচ খেলেছে টিম টাইগার্স। যার সবকটিতেই হারের লজ্জা পেতে হয়েছে। এবার পাকিস্তানকে ১০ উইকেটে হারিয়ে আবারও জয়রথে ফিরল টাইগাররা।
টি-টোয়েন্টি বিশ্বকাপের পর পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের সিরিজ দিয়ে আবারও ক্রিকেটের বনেদি এই ফরম্যাটে ফিরেছে বাংলাদেশ। টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ এই দুই টেস্ট।
রাওয়ালপিন্ডিতে সিরিজের প্রথম টেস্টে টস হেরে শুরুতে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ৪৪৮ রান তুলে ইনিংস ঘোষণা করেছিল পাকিস্তান। প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে ৫৬৫ রান করে বাংলাদেশ, লিড পায় ১১৭ রানের। নিজেদের দ্বিতীয় ইনিংসে ১৪৬ রানের বেশি করতে পারেনি স্বাগতিকরা। ৩০ রানের লক্ষ্যে খেলতে নেমে কোনো উইকেট না হারিয়েই জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ।
পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক এ জয়ে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলে বড় লাফ দিয়েছে বাংলাদেশ। দুই ধাপ এগিয়ে টাইগারদের অবস্থান এখন ছয়ে। পাকিস্তান সিরিজের আগে চন্ডিকা হাথুরুসিংহের শিষ্যরা ছিল একেবারেই তলানির দিকে। আটে থাকা বাংলাদেশের নিচে ছিল কেবল ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের বিপক্ষে ১০ উইকেটের হারে আটে নেমে গেছে পাকিস্তান। 
টেস্ট চ্যাম্পিয়নশিপে বর্তমানে শীর্ষ দুইয়ে আছে ভারত এবং অস্ট্রেলিয়া। ভারতের ঝুলিতে আছে ৬৮ দশমিক ৫২ শতাংশ পয়েন্ট। দুইয়ে থাকা অস্ট্রেলিয়া অর্জন করেছে ৬২ দশমিক ৫০ শতাংশ পয়েন্ট। এ ছাড়া তিন ও চারে আছে যথাক্রমে নিউজিল্যান্ড ও ইংল্যান্ড। অন্যদিকে, বাংলাদেশের সমান ৫ ম্যাচে দুই জয় নিয়েও হেড টু হেডে এগিয়ে থাকায় শান্তদের একধাপ ওপরে আছে শ্রীলঙ্কা। শীর্ষে থাকা দুই দলই ২০২৫ সালে মুখোমুখি হবে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে।