২৪ঘণ্টা - 24Ghonta

লোড হচ্ছে...

সারাদেশ

কুড়িগ্রামের চিলমারীতে বিনামূল্যে বীজ-সার বিতরণ

কুড়িগ্রামের চিলমারীতে কৃষকদের বিনামূল্যে বীজ ও সার বিতরণ কাযক্রম করা হয়েছে। মঙ্গলবার দুপুরের পর উপজেলার বিভিন্ন ইউনিয়নের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে এ বিনা মূল্যে সরিষা, চিনাবাদামসহ ফসলের বীজ ও সার বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি বিভাগের আয়োজনে মঙ্গলবার দুপুরে বীজ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বীজ বিতরণ কাযক্রমের উদ্বোধন করেন চিলমারী উপজেলা নির্বাহী অফিসার মাহামুদুল হাসান।

১৭ নভেম্বর, ২০২৬ এ ২২:১৯
কুড়িগ্রামের চিলমারীতে বিনামূল্যে বীজ-সার বিতরণ

২৪ঘন্টা অনলাইন: কুড়িগ্রামের চিলমারীতে কৃষকদের বিনামূল্যে বীজ ও সার বিতরণ কাযক্রম করা হয়েছে। মঙ্গলবার দুপুরের পর উপজেলার বিভিন্ন ইউনিয়নের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে এ বিনা মূল্যে সরিষা, চিনাবাদামসহ ফসলের বীজ ও সার বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি বিভাগের আয়োজনে মঙ্গলবার দুপুরে বীজ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বীজ বিতরণ কাযক্রমের উদ্বোধন করেন চিলমারী উপজেলা নির্বাহী অফিসার মাহামুদুল হাসান।

এসময় উপস্থিত ছিলেন চিলমারী উপজেলা বিএনপির আহবায়ক আব্দূল বারি সরকার, কৃষি অফিসার কনক চন্দ্র রায়,কৃষি সম্প্রসারণ অফিসার বরকত উল্যাহ ও স্থানীয় এমপির প্রতিনিধি সদস্য মিজানুর রহমানসহ প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ।এ সময় চিলমারী উপজেলার ৬ টি ইউনিয়নের ২হাজার ৩৮০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে প্রতি জনকে সরিষা- বীজ ১ কেজি,ডিএপি ১০ কেজি,এমওপি ১০ কেজি, চিনাবাদাম-বীজ ১০ কেজি, ডিএপি ১০ কেজি,এমওপি ৫ কেজি, অড়হরঃ বীজ ২ কেজি, ডিএপি ৫ কেজি এবং এমওপি ৫ কেজি সার বিতরণ করা হয়। কৃষকরা এসব পণ্য বিনামূল্যে পেয়ে তাদের সন্তুষ্টি প্রকাশ করেন।

#জাতীয়#সংবাদ
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram