২৪ঘণ্টা - 24Ghonta

লোড হচ্ছে...

জাতীয়

রাজধানীর তিন স্থানে ককটেল বিস্ফোরণ

১৭ নভেম্বর, ২০২৬ এ ১৫:৪৮
রাজধানীর তিন স্থানে ককটেল বিস্ফোরণ
ছবি: সংগৃহীত

২৪ঘন্টা অনলাইন: রাজধানীর ৩টি পৃথক স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এর মধ্যে দুটি ঘটনা ঘটেছে মালিবাগ এলাকায় এবং অপরটি খিলগাঁওয়ে। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল থেকে দুপুরের মধ্যে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, এদিন সকালে রাজধানীর মালিবাগ রেলগেট এলাকায় রেললাইনের পাশে একটি ফার্মেসির সামনে ককটেল বিস্ফোরণ ঘটে। এছাড়া মালিবাগ চৌধুরীপাড়া ফ্লাইওভারের মুখেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

অন্যদিকে, রাজধানীর খিলগাঁওয়ে কানাডিয়ান ইন্টারন্যাশনাল স্কুল ও কমিউনিটি সেন্টার সংলগ্ন এলাকায় ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

এ বিষয়ে পুলিশের সঙ্গে যোগাযোগ করা হলে তারা এ ব্যাপারে খোঁজ নিচ্ছেন বলে জানিয়েছেন। তবে এসব ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

#জাতীয়#সংবাদ
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram