২৪ঘণ্টা - 24Ghonta

লোড হচ্ছে...

জাতীয়

গাজীপুরে শ্রমিকদের আন্দোলনের খবর সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক আহত

১৭ নভেম্বর, ২০২৬ এ ১৪:৪৮
গাজীপুরে শ্রমিকদের আন্দোলনের খবর সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক আহত
ছবি: সংগৃহীত

২৪ঘন্টা অনলাইন: গাজীপুরে পোশাকশ্রমিকদের বেতন বাড়ানোর দাবিতে আন্দোলনের খবর সংগ্রহ করতে গিয়ে আহত হয়েছেন দৈনিক কালবেলার প্রতিবেদক মামুন হোসাইন (২৩)।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর ১টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।

হাসপাতাল সূত্রে জানা যায়, সকাল সাড়ে ১০টার দিকে গাজীপুরের বাসন থানাধীন ভোগরা বাইপাস ফ্লাইওভারের পাশে শ্রমিকদের আন্দোলনের সংবাদ সংগ্রহ করছিলেন মামুন। এ সময় তার পায়ের উপর সাউন্ড গ্রেনেড বিস্ফোরিত হয়। এতে তার ডান পা ও কানে আঘাত লাগে।

পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। বর্তমানে তিনি জরুরি বিভাগের ৪ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, গাজীপুর থেকে আহত অবস্থায় এক সাংবাদিককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। বর্তমানে জরুরি বিভাগের ৪ নম্বর ওয়ার্ডে তার চিকিৎসা চলছে।

#জাতীয়#সংবাদ
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram