২৪ঘণ্টা - 24Ghonta

লোড হচ্ছে...

আন্তর্জাতিক

সুদানে ড্রোন হামলায় শিশুসহ নিহত ১৫

সুদানের পশ্চিম কোরদোফান রাজ্যের আবু কালব গ্রামে ড্রোন হামলায় ১৫ জন নিহত হয়েছেন। রবিবার (১৫ নভেম্বর) চালানো পরপর দুটি হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন এবং পুড়ে গেছে কয়েকটি বাড়ি। স্থানীয় মানবাধিকার সংস্থা ‘কোরদোফান অবজারভেটরি’ এ তথ্য জানিয়েছে।যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় স্যাটেলাইট ইন্টারনেটের মাধ্যমে এক প্রত্যক্ষদর্শী জানান, নিহতদের মধ্যে শিশু ও তার পরিবারের নয়জন সদস্য রয়েছেন। প্রথম হামলাটি চালানো হয় একটি জনসমাগমস্থলে, যেখানে শিশুরা ফুটবল খেলছিল। দ্বিতীয় হামলায় লক্ষ্যবস্তু করা হয় বসতবাড়ি।এতে কয়েকটি বাড়িতে আগুন ধরে যায়।

১৬ নভেম্বর, ২০২৬ এ ২৩:২০
সুদানে ড্রোন হামলায় শিশুসহ নিহত ১৫

২৪ঘন্টা অনলাইন: সুদানের পশ্চিম কোরদোফান রাজ্যের আবু কালব গ্রামে ড্রোন হামলায় ১৫ জন নিহত হয়েছেন। রবিবার (১৫ নভেম্বর) চালানো পরপর দুটি হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন এবং পুড়ে গেছে কয়েকটি বাড়ি। স্থানীয় মানবাধিকার সংস্থা ‘কোরদোফান অবজারভেটরি’ এ তথ্য জানিয়েছে।যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় স্যাটেলাইট ইন্টারনেটের মাধ্যমে এক প্রত্যক্ষদর্শী জানান, নিহতদের মধ্যে শিশু ও তার পরিবারের নয়জন সদস্য রয়েছেন। প্রথম হামলাটি চালানো হয় একটি জনসমাগমস্থলে, যেখানে শিশুরা ফুটবল খেলছিল। দ্বিতীয় হামলায় লক্ষ্যবস্তু করা হয় বসতবাড়ি।এতে কয়েকটি বাড়িতে আগুন ধরে যায়।

সুদানের সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) মধ্যে ২০২৩ সালের এপ্রিল থেকে যুদ্ধ চলছে। পশ্চিম কোরদোফান এলাকায় সেনাবাহিনীর পাল্টা অভিযানের মধ্যেই এ হামলার ঘটনা ঘটল। ত্রাণকর্মীদের হিসাবে, এ যুদ্ধে দুই লাখের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন।পাশাপাশি ভয়াবহ দুর্ভিক্ষ ও বাস্তুচ্যুতির সংকট তৈরি হয়েছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের প্রথম ছয় মাসে ড্রোন হামলায় ১ হাজার ১০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। চলতি বছর শিশুদের হতাহতের দুই-তৃতীয়াংশের জন্যও দায়ী এসব হামলা।

#জাতীয়#সংবাদ
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram