২৪ঘণ্টা - 24Ghonta

লোড হচ্ছে...

ক্রীড়া

হৃদয়ের পর লিটনের সেঞ্চুরি বাংলাদেশ ৪০০

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট ক্রিকেটে এটি বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ দলীয় স্কোর (৪০০ রান)। এর আগে ২০১৭ সালে পচেফস্ট্রুমে করা ৩২০ রান ছিল তাদের সর্বোচ্চ। উপমহাদেশের দলগুলোর মধ্যে ভারতের পর দ্বিতীয় দল হিসেবে ওয়ান্ডারার্সে ৪০০ রান করার কীর্তি গড়ল বাংলাদেশ।

১৬ নভেম্বর, ২০২৬ এ ১৯:৪২
হৃদয়ের পর লিটনের সেঞ্চুরি বাংলাদেশ ৪০০

২৪ঘন্টা অনলাইন: শুরুর ধাক্কা সামলে তাওহিদ, লিটন ও তানজিদের ব্যাটিং-কল্যাণে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৪০০ রান করেছে বাংলাদেশ। এটি একটি ইতিহাসও হয়ে গেল। প্রথমদিন বিপদ সময়েও হৃদয় ১৩৭ রানের ঝকঝকে ইনিংস খেলেন। আর প্রথমদিন অপরাজিত ৯২ রান থেকে দ্বিতীয় দিন ১২০ রান করেছেন লিটন। টপাটপ উইকেট উইকেট পতনের মোহড়ায় উদ্বোধনী ব্যাটার হিসেবে ৬৭ রান করেন তানজিদ। বাংলাদেশের ৪০০ রানের জবাবে স্বাগতিরকরা এই প্রতিবেদন লিখার সময়ে ১৩৫ রান করেছে ১ উইকেট হারিয়ে।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট ক্রিকেটে এটি বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ দলীয় স্কোর (৪০০ রান)। এর আগে ২০১৭ সালে পচেফস্ট্রুমে করা ৩২০ রান ছিল তাদের সর্বোচ্চ। উপমহাদেশের দলগুলোর মধ্যে ভারতের পর দ্বিতীয় দল হিসেবে ওয়ান্ডারার্সে ৪০০ রান করার কীর্তি গড়ল বাংলাদেশ।

মাত্র ২২ রানে ৩ উইকেট হারিয়ে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। তাওহিদ হৃদয় ও তানজিদ তামিমের ব্যাটে ঘুরে দাঁড়ায় টাইগাররা। দুর্দান্ত সেঞ্চুরিতে দলকে শক্ত ভিত গড়ে দেন হৃদয়। দ্বিতীয় দিন দাঁড়িয়ে তিন অঙ্ক ছুঁয়েছেন লিটন দাসও। দুজনের সেঞ্চুরিতে প্রোটিয়াদের বিপক্ষে নিজেদের সর্বোচ্চ রানের ইনিংসের রেকর্ড গড়েছে বাংলাদেশ। একই সঙ্গে ভারতীয় উপমহাদেশের প্রথম দল হিসেবে দক্ষিণ আফ্রিকার মাটিতে এক ইনিংসে ৪০০ রানের মাইলফলক স্পর্শ করেছে বাংলাদেশ। এ ছাড়া গত ১৭ বছরে এই প্রথমবার কোনো সফরকারী দল জোহানেসবার্গে এক ইনিংসে ৪০০ রান করেছে। স্পোর্টিং উইকেটে টস জিতে আগে ব্যাট করতে নেমে নিজেদের প্রথম ইনিংসে ১০১ ওভার ২ বল খেলে বরাবর ৪০০ রান করে অলআউট হয় বাংলাদেশ। দ্বিতীয় দিন ৬ উইকেটে ৩২৭ রান নিয়ে খেলা শুরু করেছিল বাংলাদেশ।

অন্যদিকে সাজঘরে ফেরার আগে মিরাজের ব্যাট থেকে এসেছে ১৬ বলে ১০ রান। মিরাজের পর ফিরেছেন লিটনও। সেঞ্চুরি করে হঠাৎই মনযোগ হারিয়ে লিটন ফিরেছেন ১২০ রানে। ৩৭০ রানে অষ্টম উইকেট হারানো বাংলাদেশের জন্য ৪০০ রান তখন অনেকটা দূরের পথ মনে হচ্ছিল। তবে শেষদিকে হাসান মাহমুদ ও তাসকিন আহমেদ দারুণ ব্যাটিং করেছেন। তাসকিন করেছেন ১৭ রান, আর হাসানের ব্যাট থেকে এসেছে ১৬ রান। তাতে ৪০০ স্পর্শ করে বাংলাদেশের ইনিংস। যা বাংলাদেশের জন্য প্রোটিয়াদের বিপক্ষে সর্বোচ্চ রানের ইনিংসের রেকর্ড। দক্ষিণ আফ্রিকার হয়ে ৭০ রানে ৫ উইকেট শিকার করেছেন কাগিসো রাবাদা। এ ছাড়া ৯২ রানে ৪ উইকেট নিয়েছেন প্যাটারসন। ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ করেছেন মেয়েকে, লিখেছেন ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’। ৯২ রানে অপরাজিত থেকে রাত পার করার পর সেঞ্চুরি করেই মেয়েকে শুভেচ্ছা জানাতে চেয়েছিলেন বাংলাদেশের ব্যাট। সৃষ্টিকর্তা তার পূরণ করেছেন। সেঞ্চুরি করেই জোহানেসবার্গের ওয়ান্ডারার্সে এক আবেগঘন মুহূর্ত তৈরি করলেন লিটন। তিন বছর বয়সী আনায়রা যেন ক্রিকেট বিশ্বের সবার কাছ থেকেই শুভকামনা পেয়ে গেল।

দিনের প্রথম চার বল সামলে নিয়ে নামের পাশে তিন রান যোগ করলেন লিটন। কাগিসো রাবাদাকে প্রথম বল সামলে নিয়ে শেষ বলে চার মারলেন মিরাজ। নতুন ব্যাটার হিসেবে মাঠে নেমেছিলেন তিনি। তারপর চোঁখ ছিল লিটনের দিকে। দেখেশুনে সিঙ্গেল নিয়ে সেঞ্চুরির দিকে ছুটছিলেন তিনি। অবশেষে ১৫৪তম বলে ইনিংসে নিজের প্রথম ছক্কা মেরে ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরির দেখা পান লিটন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তার প্রথম সেঞ্চুরিতে ছিল ১২টি চার। তিন অঙ্কের ঘরে পৌঁছে একটি কাগজ পকেট থেকে বের করে তুলে ধরেন লিটন। যেখানে ইংরেজিতে হাতে লেখা একটি বার্তা, যার বাংলা অর্থ, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা, এই ১০০ তোমার জন্য।’ লিটন তার আগের সেঞ্চুরি করেছিলেন গত অক্টোবরে আফগানিস্তানের বিপক্ষে। সেই ম্যাচে প্রথম ইনিংসে হাফ সেঞ্চুরিও করেন তিনি। তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তার ব্যাট হাসেনি। এদিকে এক দক্ষিণ আফ্রিকানের পরামর্শে জোহানেসবার্গে বাংলাদেশি ব্যাটারদের ব্যাটে দাপট দেখা গেছে। বাংলাদেশের ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল ছাঁটাই হন ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজের আগমুহূর্তে। দক্ষিণ আফ্রিকা সফরে পূর্ণাঙ্গ সিরিজের জন্য নিয়োগ দেওয়া হয় ডেল বেনকেনস্টেইনকে। তিনিও একজন দক্ষিণ আফ্রিকান। এই সফরের জন্য নিযুক্ত বাংলাদেশ জাতীয় দলের ব্যাটিং বিশেষজ্ঞকে পেয়ে ভালোই হলো। জোহানেসবার্গে প্রথম টেস্টে ২২ রানে ৩ উইকেট হারানোর পরও ঘুরে দাঁড়িয়ে শক্ত অবস্থানে বাংলাদেশ। এজন্য বেনকেনস্টেইনকে কৃতিত্ব দিলেন তানজিদ হাসান তামিম।

#জাতীয়#সংবাদ
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram