গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন
২৪ঘণ্টা অনলাইন : গাজীপুরের কাশিমপুরে একটি পোশাক কারখানার কার্টন ও সুতার গোডাউনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট কাজ করছে। এ ছাড়া আরও একটি ইউনিট ঘটনাস্থলের পথে রয়েছে।...

২৪ঘণ্টা অনলাইন : গাজীপুরের কাশিমপুরে একটি পোশাক কারখানার কার্টন ও সুতার গোডাউনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট কাজ করছে। এ ছাড়া আরও একটি ইউনিট ঘটনাস্থলের পথে রয়েছে।
২৪ অক্টোবর সকাল সাড়ে ১০টার দিকে গাজীপুর মহানগরীর কাশিমপুর থানার শৈলান এলাকায় সুপ্রিম গার্মেন্টসের গোডাউনে আগুন লাগে।
কাশিমপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা আরিফুল ইসলাম জানান, আগুন লাগার খবর পেয়ে প্রথমে কাশিমপুর মিনি ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। পরে আগুনের তীব্রতা বাড়লে সারাবো ফায়ার সার্ভিস স্টেশন থেকে আরও তিনটি ইউনিট যোগ দেয়। সবশেষ আরও তিনটি ইউনিট যুক্ত হয়ে মোট আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
তিনি জানান, গোডাউনে প্রচুর খালি কার্টন থাকায় আগুনের তীব্রতা বেড়েছে। তবে আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
