আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
তিন ভূমিকম্পে কেঁপে উঠল দেশ ৪ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প
আন্তর্জাতিক

বিক্ষোভে অংশ নিয়ে আটক আমির খানের ভাগ্নে ইমরান

Tania Jaha2026-10-10 09:45:51 PMদেখেছেন 24 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
বিক্ষোভে অংশ নিয়ে আটক আমির খানের ভাগ্নে ইমরান

২৪ঘণ্টা অনলাইন: ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আয়োজিত বিক্ষোভে অংশ নিয়ে আটক হয়েছেন বলিউড অভিনেতা ইমরান খান। তিনি অভিনেতা আমির খানের ভাগ্নে।

১০ অক্টোবর মুম্বাইয়ের আগস্ট ক্রান্তি ময়দানে ককরোচ পার্টি আয়োজিত বিক্ষোভে অংশ নেন ইমরান। পরে তাকে আটক করে পুলিশ। আটক হওয়ার পর পুলিশের গাড়ির ভেতর থেকে নিজের একটি ছবিও প্রকাশ করেন এই অভিনেতা।

এদিন দিল্লির যন্তরমন্তরে বড় ধরনের বিক্ষোভের ডাক দেওয়া হয়েছিল। তবে পুলিশ সেখানে আন্দোলনকারীদের প্রবেশ করতে দেয়নি। এ ছাড়া ককরোচ পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দ্বীপকেসহ দলটির শীর্ষ নেতাদের দিল্লি বিমানবন্দর থেকে আটক করা হয়। তারা তখনো পুলিশের হেফাজতে ছিলেন বলে প্রতিবেদনে জানানো হয়েছে।

মুম্বাই পুলিশ জানিয়েছে, আগস্ট ক্রান্তি ময়দানে জমায়েত বা বিক্ষোভের অনুমতি দেওয়া হয়নি। মুম্বাই হাইকোর্ট শুধু আজাদ ময়দানে বিক্ষোভের অনুমতি দিয়েছিলেন।

তবে বিক্ষোভকারীদের দাবি, আগস্ট ক্রান্তি ময়দানে কর্মসূচি পালনের অনুমতি চেয়ে তারা পুলিশকে ইমেইল করেছিলেন। কিন্তু এ বিষয়ে পুলিশের কাছ থেকে কোনো জবাব পাননি।

এদিকে দিল্লিতে আন্দোলনরত তরুণদের প্রতি সমর্থন জানিয়েছেন ভারতের বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী। শনিবার সামাজিকমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি তরুণদের আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন।