আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
জাতীয়

সরকারের প্রশংসার পাশাপাশি ভুলও ধরিয়ে দিতে হবে: দুদু

Tania Jaha2026-10-10 09:29:49 PMদেখেছেন 23 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
সরকারের প্রশংসার পাশাপাশি ভুলও ধরিয়ে দিতে হবে: দুদু

২৪ঘণ্টা অনলাইন: সরকারের ভালো কাজগুলো মানুষের কাছে তুলে ধরার পাশাপাশি ভুলত্রুটি চোখে পড়লে তা-ও ধরিয়ে দিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেন, সরকারের ভুলগুলো চিহ্নিত করে জানালে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া সম্ভব হবে। একই সঙ্গে দেশের গণতন্ত্র রক্ষায় জাতীয় ঐক্য বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

১০ অক্টোবর রাজধানীর জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে বাংলাদেশ জাতীয়তাবাদী চালক দলের উদ্যোগে আয়োজিত ‘গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধতার বিকল্প নাই’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন শামসুজ্জামান দুদু।

তিনি বলেন, গণতন্ত্র রক্ষায় সব দলের মধ্যে ঐক্য প্রয়োজন। জাতীয় ঐক্য বজায় থাকলে স্বৈরাচারী শাসন প্রতিষ্ঠার সুযোগ কমে যায়। ২০২৪ সালের গণঅভ্যুত্থানে ঐক্যবদ্ধ জনগণের ভূমিকার কথাও তুলে ধরেন তিনি।

বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রশংসা করে দুদু বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উত্তরসূরি হিসেবে তারেক রহমান দেশ গঠনে নতুন উদ্যোগ নিয়েছেন। তার মতে, সাধারণ জীবনযাপনের ক্ষেত্রে তিনি তার পরিবারের পূর্বসূরিদের পথ অনুসরণ করছেন।

বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে দুদু বলেন, গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত করতে জাতীয় ঐক্য প্রয়োজন। মানুষের কথা বলা ও সভা-সমাবেশ করার অধিকার বজায় রাখার ওপরও গুরুত্ব দেন তিনি।

সরকারের বিভিন্ন উদ্যোগের কথা উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, কৃষকদের সহায়তায় কৃষিঋণ মওকুফ, কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ডের মতো কর্মসূচি নেওয়া হয়েছে। এসব উদ্যোগের ইতিবাচক দিক মানুষের সামনে তুলে ধরতে হবে। তবে কোনো ক্ষেত্রে ভুল হলে তা সরকারের নজরে আনাও জরুরি।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে দুদু বলেন, দেশের কিছু এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মানুষের মধ্যে প্রশ্ন রয়েছে। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে আরও কঠোর ও কার্যকর পদক্ষেপ নিতে হবে। মানুষের আস্থা ধরে রাখতে দ্রুত ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

তিনি আরও বলেন, বর্তমান সরকার ব্যর্থ হলে কিংবা ষড়যন্ত্রের কারণে ক্ষতিগ্রস্ত হলে দেশের অস্তিত্ব রক্ষা কঠিন হয়ে পড়তে পারে। তাই গণতন্ত্র ও সরকারকে রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

বাংলাদেশ জাতীয়তাবাদী চালক দলের সভাপতি জসিম উদ্দিন কবিরের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মো. রহমতুল্লাহসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সরকারের প্রশংসার পাশাপাশি ভুলও ধরিয়ে দিতে হবে: দুদু | ২৪ঘণ্টা