আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
জাতীয়

বাংলাদেশকে বিনিয়োগের কেন্দ্র করতে কাজ করছে সরকার

Tania Jaha2026-10-03 11:11:12 AMদেখেছেন 38 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
বাংলাদেশকে বিনিয়োগের কেন্দ্র করতে কাজ করছে সরকার

২৪ঘণ্টা অনলাইন: বাংলাদেশকে নিরাপদ ও আকর্ষণীয় বিনিয়োগের গন্তব্য হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

৩ অক্টোবর রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে তিন দিনব্যাপী ‘বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) এ আন্তর্জাতিক সংলাপের আয়োজন করেছে।

প্রধানমন্ত্রী বলেন, সমতা, স্বচ্ছতা ও পারস্পরিক সম্মানের ভিত্তিতে বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে চায় বাংলাদেশ। একই সঙ্গে দেশকে একটি গুরুত্বপূর্ণ বিনিয়োগকেন্দ্র হিসেবে গড়ে তুলতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে।

অনুষ্ঠানে দেশের আর্থসামাজিক উন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন তারেক রহমান। তিনি জানান, ফ্যামিলি কার্ডসহ বিভিন্ন সরকারি কার্ডকে সমন্বয় করে নাগরিকদের জন্য একটি সর্বজনীন কার্ড চালুর পরিকল্পনা রয়েছে।

শিক্ষাক্ষেত্রে শিশুদের আনন্দের সঙ্গে শিক্ষা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী বলেন, শুধু সনদ অর্জন নয়, শিক্ষাকে কার্যকর ও অর্থবহ করতে শিক্ষার্থীদের ইউনিফর্ম, মধ্যাহ্নভোজসহ প্রয়োজনীয় সুবিধা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

তরুণদের দক্ষ ও যোগ্য করে তুলতে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে বলেও জানান তিনি। পাশাপাশি স্বচ্ছতা, জবাবদিহি ও মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী।

প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্কের বিষয়ে তারেক রহমান বলেন, বাংলাদেশ রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে এবং তাদের নিরাপদ ও টেকসই প্রত্যাবাসন জরুরি। যেহেতু সংকটের সূত্রপাত মিয়ানমারে, তাই এর সমাধানও সেখানেই করতে হবে। এ সময় তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগের কথাও জানান তিনি।

৩ থেকে ৫ অক্টোবর প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে অনুষ্ঠিত হচ্ছে ‘বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬’। এবারের সম্মেলনের মূল প্রতিপাদ্য ‘Fragments, Frontiers & Futures: Navigating Power, Technology and Trust in a World Rewritten’। এতে ভূরাজনীতি, নিরাপত্তা, অর্থনৈতিক রূপান্তর, প্রযুক্তি, জলবায়ু, সুশাসন ও আঞ্চলিক সহযোগিতাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হচ্ছে।

আয়োজকদের তথ্য অনুযায়ী, সম্মেলনে বিভিন্ন দেশের নীতিনির্ধারক, কূটনীতিক, ব্যবসায়ী, গবেষক, সাংবাদিক ও অন্যান্য পেশাজীবীরা অংশ নিচ্ছেন। এবারের আয়োজনে শতাধিক দেশ থেকে দুই শতাধিক বক্তা, তিন শতাধিক প্রতিনিধি ও এক হাজারের বেশি অংশগ্রহণকারীর উপস্থিতির কথা জানিয়েছে আয়োজকরা।