আলোচিত❯
test dev testingতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসtest dev testingতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাস
ব্রেকিং নিউজ
তিন ভূমিকম্পে কেঁপে উঠল দেশ ৪ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প
বিনোদন

মাতৃত্বের অভিজ্ঞতা থেকে নতুন উদ্যোগের ভাবনায় দীপিকা

Tania Jaha2026-09-29 12:56:24 AMদেখেছেন 76 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
মাতৃত্বের অভিজ্ঞতা থেকে নতুন উদ্যোগের ভাবনায় দীপিকা

২৪ঘণ্টা অনলাইন: দ্বিতীয়বার মা হওয়ার অভিজ্ঞতাকে ঘিরে নতুন একটি বিশেষ উদ্যোগের পরিকল্পনা করছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। মাতৃত্বের শুরুর সময়ের অভিজ্ঞতা ও বাস্তবতাই তার এই নতুন চিন্তার মূল অনুপ্রেরণা বলে জানা গেছে।

গত ১৯ সেপ্টেম্বর কন্যাসন্তানের জন্ম দেন দীপিকা ও রণবীর সিং দম্পতি। প্রথম সন্তান দুয়ার জন্মের প্রায় দুই বছর পর পরিবারে নতুন সদস্যকে স্বাগত জানান তারা।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, দুই সন্তানকে বড় করার বাস্তব অভিজ্ঞতা থেকেই নতুন প্রকল্পের ভাবনা এসেছে দীপিকার। উদ্যোগটির বিস্তারিত এখনো প্রকাশ্যে না এলেও এটি মা ও শিশুর সুস্বাস্থ্য এবং মাতৃত্বের নানা বাস্তব অভিজ্ঞতাকে কেন্দ্র করে হতে পারে।

এই পরিকল্পনায় দীপিকার সঙ্গে কাজ করছেন সাবিকা পাটনী। স্বাস্থ্যসেবা ও ভোগ্যপণ্য খাতে ভারত ও যুক্তরাষ্ট্রে দীর্ঘদিন কাজের অভিজ্ঞতা রয়েছে তার। বর্তমানে নারী স্বাস্থ্য এবং মা ও শিশুর কল্যাণ নিয়েও কাজ করছেন তিনি।

কর্মজীবনের পাশাপাশি মাতৃত্বকে গুরুত্ব দিয়ে আসছেন দীপিকা। মানসিক স্বাস্থ্য নিয়েও দীর্ঘদিন ধরে কাজ করছেন তিনি। ২০১৫ সালে নিজের বিষণ্ণতা ও উদ্বেগের অভিজ্ঞতা প্রকাশের পর ‘দ্য লিভ লাভ লাফ ফাউন্ডেশন’ প্রতিষ্ঠা করেন এই অভিনেত্রী।

তবে মাতৃত্বের নতুন অধ্যায় শুরু হলেও অভিনয় থেকে বিরতি নিচ্ছেন না দীপিকা। শাহরুখ খানের সঙ্গে ‘কিং’ সিনেমায় দেখা যাবে তাকে। পাশাপাশি অল্লু অর্জুন অভিনীত ‘রাকা’ সিনেমাতেও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন তিনি।