আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
তিন ভূমিকম্পে কেঁপে উঠল দেশ ৪ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প
অর্থনীতি

পাঁচ ডিজিটাল ব্যাংকের অনুমোদন

Anisur Rahman2026-09-24 10:21:18 PMদেখেছেন 47 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
পাঁচ ডিজিটাল ব্যাংকের অনুমোদন

২৪ঘণ্টা অনলাইন : ডিজিটাল ব্যাংক প্রতিষ্ঠার উদ্যোগে নতুন গতি এসেছে। ১২টি আবেদনকারীর মধ্য থেকে প্রাথমিকভাবে পাঁচটি প্রতিষ্ঠানকে ডিজিটাল ব্যাংক স্থাপনের জন্য লেটার অব ইনটেন্ট (এলওআই) দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। ২৪সেপ্টেম্বর বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন গভর্নর মোস্তাকুর রহমান। 

এলওআই পাওয়ার জন্য প্রাথমিকভাবে নির্বাচিত পাঁচ প্রতিষ্ঠান হলো- বিকাশ ডিজিটাল ব্যাংক, বুস্ট-রবি, ডিজিটাল ব্যাংকিং অব ভুটান-ডিকে, কোরি ডিজিটাল এবং নোভা ডিজিটাল ব্যাংক-বাংলালিংক অ্যান্ড স্কয়ার। ২০২৫ সালে বাংলাদেশ ব্যাংকের কাছে ডিজিটাল ব্যাংকের লাইসেন্সের জন্য একাধিক প্রতিষ্ঠান আবেদন করেছিল। প্রকাশিত তালিকায় বিকাশ, রবি, বাংলালিংক-স্কয়ারসহ দেশি-বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠান ছিল।

এর আগে ২০২৩ সালের অক্টোবরে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে দুটি ডিজিটাল ব্যাংক নগদ ডিজিটাল ব্যাংক পিএলসি ও কোরি ডিজিটাল ব্যাংক পিএলসি অনুমোদন দেওয়া হয়েছিল। পরে সরকার পরিবর্তনের পর কেন্দ্রীয় ব্যাংক নগদ ডিজিটাল ব্যাংকের লাইসেন্স স্থগিত করে। লেটার অফ ইন্টেন্ট (এলওআই) হলো বাংলাদেশ ব্যাংক থেকে যোগ্য আবেদনকারীদেরকে একটি আনুষ্ঠানিক ও শর্তসাপেক্ষ অনুমোদনপত্র, যা তাদেরকে একটি ডিজিটাল ব্যাংক প্রতিষ্ঠার কার্যক্রম শুরু করার অনুমতি দেয়।