আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
তিন ভূমিকম্পে কেঁপে উঠল দেশ ৪ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প
বিনোদন

প্যারিসে প্রিয়াঙ্কা-জেনিফারের বন্ধুত্বের মুহূর্ত, ভাইরাল ভিডিও

Anisur Rahman2026-09-05 11:20:35 PMদেখেছেন 69 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
প্যারিসে প্রিয়াঙ্কা-জেনিফারের বন্ধুত্বের মুহূর্ত, ভাইরাল ভিডিও

২৪ ঘণ্টা অনলাইন : প্যারিসের জমকালো ফ্যাশন আয়োজনে একসঙ্গে দেখা গেল বলিউডের ‘দেশি গার্ল’ প্রিয়াঙ্কা চোপড়া ও হলিউড তারকা জেনিফার লরেন্সকে।৪ সেপ্টেম্বর  ১৩তম এলভিএমএইচ প্রাইজ ফর ইয়াং ফ্যাশন ডিজাইনার্সের অনুষ্ঠানে তাঁদের দেখা যায়। সেখানে দুই তারকার হাসি-ঠাট্টা ও কথোপকথনের একটি ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদন এ তথ্য জানায়।

প্যারিসের ফন্ডেশন লুই ভিটনে অনুষ্ঠিত এই আয়োজনে বিশ্বের ফ্যাশন অঙ্গনের পরিচিত মুখেরা উপস্থিত ছিলেন। তরুণ ডিজাইনারদের কাজকে স্বীকৃতি ও উৎসাহ দেওয়ার উদ্দেশ্যে আয়োজিত এই অনুষ্ঠানে প্রিয়াঙ্কা ও জেনিফারও ছিলেন অন্যতম আকর্ষণ।

অনুষ্ঠানে পাশাপাশি দেখা যায় প্রিয়াঙ্কা ও জেনিফারকে। তাঁদের একে অপরের সঙ্গে কথা বলতে, হাসতে এবং বেশ স্বচ্ছন্দ সময় কাটাতে দেখা যায়। সেই মুহূর্তের ছবি ও ভিডিও ছড়িয়ে পড়তেই ভক্তদের মধ্যে শুরু হয়েছে আলোচনা। দুই তারকার এই বন্ধুত্বপূর্ণ মুহূর্তকে অনেকেই ‘বেস্টি এনার্জি’ হিসেবে দেখছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁদের কথোপকথনের ছোট ভিডিও নিয়ে নানা প্রতিক্রিয়াও দেখা যাচ্ছে।


শুধু বন্ধুত্বপূর্ণ মুহূর্তই নয়, অনুষ্ঠানে তাদের ফ্যাশনও নজর কেড়েছে। দুজনকেই কালো পোশাকে দেখা যায়। প্রিয়াঙ্কা পরেছিলেন কালো স্লিভলেস গাউন, যাতে ছিল কালো-সাদা ফুলের নকশা। অন্যদিকে জেনিফারকে দেখা যায় কালো ওয়াইড-লেগড প্যান্টস্যুটে। দুজনেই বিলাসবহুল ফ্যাশন ব্র্যান্ড দিয়োরের ব্র্যান্ড অ্যাম্বাসাডর। তাই প্যারিসের এই অনুষ্ঠানে তাদের একসঙ্গে উপস্থিতি বাড়তি আগ্রহ তৈরি করে।

এলভিএমএইচ প্রাইজের এবারের আয়োজনে তরুণ ডিজাইনারদের কাজকে সম্মান জানানো হয়। অনুষ্ঠানে প্রিয়াঙ্কা চোপড়া কার্ল ল্যাগারফেল্ড প্রাইজ তুলে দেন। অন্যদিকে জেনিফার লরেন্স প্রদান করেন মূল এলভিএমএইচ প্রাইজ। বেলজিয়ান ডিজাইনার জুলি কেগেলস এবারের মূল এলভিএমএইচ প্রাইজ জিতে নেন। পুরস্কারটির সঙ্গে রয়েছে ৪ লাখ ইউরোর অনুদান ও এক বছরের পরামর্শমূলক সহায়তা।

অনুষ্ঠানে ফ্যারেল উইলিয়ামস, জোনাথন অ্যান্ডারসন, সারাহ বার্টন, স্টেলা ম্যাককার্টনি, ফিবি ফিলোসহ ফ্যাশন অঙ্গনের একাধিক তারকা উপস্থিত ছিলেন। এদিকে কাজ নিয়েও ব্যস্ত সময় পার করছেন প্রিয়াঙ্কা। এস এস রাজামৌলীর ‘বারাণসী’ সিনেমায় অভিনয় করছেন তিনি। সিনেমাটিতে তার সঙ্গে দেখা যাবে মহেশ বাবু ও পৃথ্বীরাজ সুকুমারনকে। ছবিটি ২০২৭ সালের এপ্রিলে মুক্তির কথা রয়েছে। উল্লেখ্য প্যারিসে প্রিয়াঙ্কা ও জেনিফার লরেন্সের এই স্বতঃস্ফূর্ত মুহূর্ত তাই ফ্যাশন আয়োজনের বাইরেও ভক্তদের জন্য হয়ে উঠেছে সন্ধ্যার অন্যতম আকর্ষণ।