আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
তিন ভূমিকম্পে কেঁপে উঠল দেশ ৪ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প
অর্থনীতি

শেয়ারবাজারে লেনদেন ও বাজার মূলধন বেড়েছে

Anisur Rahman2026-09-05 11:07:26 PMদেখেছেন 71 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
শেয়ারবাজারে লেনদেন ও বাজার মূলধন বেড়েছে

২৪ ঘণ্টা অনলাইন : শেয়ারবাজারে গত সপ্তাহে দরপতন থেকে ঘুরে দাঁড়িয়েছে। এ সময় অধিকাংশ সূচক, লেনদেন বেড়েছে। এর ধারাবাহিকতায় বেড়েছে বাজার মূলধন। ৫ সেপ্টেম্বর  ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেনের সাপ্তাহিক পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জে গত সপ্তাহ শেষে বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৯৮ হাজার ৪৯৭ কোটি টাকা। আগের সপ্তাহের বাজার মূলধন ছিল ৬ লাখ ৯৭ হাজার ৩১৮ কোটি টাকা। সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন বেড়েছে এক হাজার ১৭৯ কোটি টাকা।

বিদায়ী সপ্তাহে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৬ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৬৬২ পয়েন্টে অবস্থান করছে। একই সময়ে ডিএস৩০ সূচক ৫ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৪০ পয়েন্টে এবং শরিয়াহভিত্তিক ডিএসইএস সূচক ৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৩২ পয়েন্টে অবস্থান করছে।

ডিএসইতে গত সপ্তাহে মোট লেনদেন হয়েছে ৩ হাজার ৪৪ কোটি টাকা। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ২ হাজার ২৮৬ কোটি ৮৫ লাখ টাকা। আলোচ্য সময়ে মোট লেনদেন বেড়েছে। গত সপ্তাহে ডিএসইতে দৈনিক গড় লেনদেন হয়েছে ৬০৮ কোটি ৮১ লাখ টাকা। যা আগের সপ্তাহের তুলনায় বেড়েছে। আগের সপ্তাহে দৈনিক গড় লেনদেন হয়েছিল ৫৭১ কোটি ৭১ লাখ টাকা।

ডিএসইতে গত সপ্তাহে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৮৭টির শেয়ার ও ইউনিটের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। বিপরীতে দর কমেছে ১৭০টির। এছাড়া অপরিবর্তিত ছিল ৩০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর। খাতভিত্তিক লেনদেনে করপোরেট বিমা এগিয়ে রয়েছে। এরপরে রয়েছে ভ্রমণ খাত, পাট ও আইটি খাত। এদিকে, ডিএসইতে গত সপ্তাহে লেনদেনের শীর্ষ দশ প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে-বেক্সিমকো, ব্রাক ব্যাংক, মালেক স্পিনিং, আইপিডিসি, সামিট অ্যালায়েন্স পোর্ট, আইটিসি,  এনসিসি ব্যাংক, বেক্সিমকো ফার্মা, ডোমিনোজ, সিটি ব্যাংক।