আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
বিনোদন

পাপ মুছে শান্তিতে মরতে চান পপি

Tania Jaha2026-08-31 10:21:45 AMদেখেছেন 70 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
পাপ মুছে শান্তিতে মরতে চান পপি

২৪ঘণ্টা অনলাইন : দীর্ঘদিন ধরে অভিনয় ও মিডিয়ার আলো থেকে দূরে থাকা চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি এবার নিজের জীবন নিয়ে নতুন ভাবনার কথা জানিয়েছেন। জীবনের বাকি সময়টা শান্তি, আত্মশুদ্ধি ও ধর্মীয় অনুশীলনের মধ্য দিয়ে কাটাতে চান বলে জানিয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রী।

সম্প্রতি একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নিজের বর্তমান জীবন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেন পপি। এ সময় তিনি বলেন, এখন সুন্দরভাবে বাঁচতে চান এবং আল্লাহর নাম নিয়ে জীবনের বাকি সময় কাটাতে চান।

পপির ভাষায়, জীবনে যত ভুল ও পাপ করেছেন, সেগুলো থেকে নিজেকে শুদ্ধ করে সুন্দরভাবে মৃত্যুবরণ করতে চান তিনি। তার এমন বক্তব্যে অভিনয়জীবন থেকে নিজেকে অনেকটাই গুটিয়ে নেওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

অভিনয়ে ফেরার বিষয়ে এর আগে পপি জানিয়েছিলেন, দীর্ঘ বিরতির পর ফিরলেও যেকোনো কাজ দিয়ে নয়, ভালো কোনো কাজের মাধ্যমেই ফিরতে চান। তবে সাম্প্রতিক সময়ে চলচ্চিত্রে তার প্রত্যাবর্তন নিয়ে এখনো স্পষ্ট কোনো ঘোষণা আসেনি।

১৯৯৭ সালে ‘কুলি’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় পপির। দীর্ঘ ক্যারিয়ারে বাণিজ্যিক সিনেমার পাশাপাশি বিভিন্ন প্রশংসিত চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। অভিনয়ের স্বীকৃতি হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও অর্জন করেছেন এই অভিনেত্রী।

করোনাভাইরাস মহামারির সময় শুটিং থেকে বিরতি নেওয়ার পর ২০২১ সালের শুরু থেকে হঠাৎ করেই মিডিয়ার সঙ্গে যোগাযোগ কমিয়ে দেন পপি। এরপর তার ব্যক্তিজীবন নিয়ে নানা আলোচনা ও গুঞ্জন ছড়িয়ে পড়ে।

পরবর্তীতে জানা যায়, পপি বিয়ে করে সংসারী হয়েছেন এবং তিনি এক পুত্রসন্তানের মা। তার ছেলের নাম আয়াত। বর্তমানে তার বয়স প্রায় চার বছর।

দীর্ঘ সময় পর প্রকাশ্যে এসে পপির সাম্প্রতিক বক্তব্যে তাই তার জীবনের নতুন অধ্যায়ের ইঙ্গিতই মিলছে। অভিনয়ের জগতের ব্যস্ততার বদলে এখন শান্তি ও আত্মশুদ্ধিকেই বেশি গুরুত্ব দিতে চান তিনি।

পাপ মুছে শান্তিতে মরতে চান পপি | ২৪ঘণ্টা