আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
আন্তর্জাতিক

ধ্বংসস্তূপ পাওয়া গেল ৫ বছরের মণীষাকে

নেপালে ৭৮১ জনের দেহ উদ্ধার; নিখোঁজ ২৫০২ জন

Tania Jaha2026-08-31 12:48:53 AMদেখেছেন 63 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
ধ্বংসস্তূপ পাওয়া গেল ৫ বছরের মণীষাকে

২৪ঘণ্টা. টিভি: কাদামাটির স্তূপের নীচে দু’দিন ধরে আটকে ছিল মণীষা। ধ্বংসস্তূপ সরিয়ে তাকে উদ্ধার করার পরে নিয়ে যাওয়া হয় উদ্ধারকারী দলের শিবিরে। পরে পাঠানো হয় কাঠমান্ডুর হাসপাতালে।

ধ্বংসস্তূপের ভিতর থেকে মৃদু আওয়াজ ভেসে আসছিল। উদ্ধারকারীরা প্রথমে ভেবেছিলেন বিড়াল ডাকছে। সেই ভেবে কাদামাটির স্তূপ এবং ধ্বংসাবশেষ সরাতে শুরু করেন তাঁরা। তাতেই খোঁজ মেলে পাঁচ বছরের মণীষার। কাদামাটির স্তূপের নীচে দু’দিন ধরে আটকে থাকা মণীষাকে গত শুক্রবার উদ্ধার করা হয়।

রাসুয়ার স্যাপ্রুবেসী থেকে উদ্ধার করার পর ওই শিশুকে পাঠানো হয় কাঠমান্ডুর হাসপাতালে। আপাতত সেখানেই তার চিকিৎসা চলছে। দেখা হয়েছে বাবা-মায়ের সঙ্গেও। বিপর্যয় পরবর্তী উদ্ধারকাজের সময়ে ওই দম্পতিকে নিয়ে যাওয়া হয়েছিল ওই হাসপাতালেই।

নেপাল পুলিশের আধিকরিক সঞ্জু খাতরি জানান, উদ্ধারকারী দল স্যাব্রুবেসীর কাছে ধ্বংসস্তূপের নীচে আটকে পড়াদের সন্ধান চালাচ্ছিল। কোথাও কেউ জীবিত রয়েছেন কি না, সেই খোঁজ চলছিল। তখনই ধ্বংসস্তূপের নীচ থেকে একটি আওয়াজ শুনতে পায় তারা। উদ্ধারকারী দল প্রথমে মনে করেছিল কোনও বিড়াল ডাকছে। সেইমতো তারা ওই জায়গা থেকে ধ্বংসস্তূপ সরানোর কাজ শুরু করে। তখনই দেখা যায় কাদামাটির নীচে আটকা পড়ে রয়েছে মণীষা। প্রায় দু’ঘণ্টার চেষ্টায় তাকে ধ্বংসস্তূপ থেকে বের করে আনে উদ্ধারকারী দল। বিবিসির এক প্রতিবেদনে বলা হচ্ছে, মণীষাকে যখন উদ্ধার করা হয় তখন তার কোনও হুঁশ ছিল না।

উদ্ধারকারী দল তাকে দ্রুত হাসপাতালে পাঠাতে চাইছিল। হেলিকপ্টারও ডাকা হয়। কিন্তু আবহাওয়া খারাপ থাকার কারণে তাকে আকাশপথে কাঠমান্ডু নিয়ে যাওয়া যায়নি। প্রতিকূল পরিস্থিতিতে মণীষাকে নিয়ে যাওয়া হয় উদ্ধারকারী দলের শিবিরে। সেখানে তার চোখেমুখে জল দেওয়া হয়। তাতে কিছু ক্ষণ পরে জ্ঞান ফেরে ওই শিশুর। শেষে শনিবার বিকেলে তাকে কাঠমান্ডুর টিচিং হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আপাতত সেখানেই শিশুবিভাগে ভর্তি রাখা হয়েছে তাকে।

রবিবার বিকেল পর্যন্ত নেপালের বিপর্যস্ত এলাকাগুলি থেকে মোট ৭৮১ জনের দেহ উদ্ধার হয়েছে। এখনও নিখোঁজ ২৫০২ জন। বিপর্যয়ের পর থেকে বহু ভারতীয়ের সঙ্গেও যোগাযোগ করা যাচ্ছিল না। ভারতের বিদেশ মন্ত্রক জানাচ্ছে, এ দিন বিকেল সাড়ে ৫টা পর্যন্ত ১৪৯ জন ভারতীয়কে উদ্ধার করা গিয়েছে।