আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
বিনোদন

বিবাহিত ও মা হয়েও ‘মিস ইউএসএ’ জিতে কেলির ইতিহাস

dibbo29-08-2026 03:50:39 PMদেখেছেন 74 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
বিবাহিত ও মা হয়েও ‘মিস ইউএসএ’ জিতে কেলির ইতিহাস

বিবাহিত এবং মা হয়েও প্রথমবারের মতো ‘মিস ইউএসএ’ মুকুট জিতেছেন ৩১ বছর বয়সী জাস্টাস কেলি। তিনি এই প্রতিযোগিতার ইতিহাসে সবচেয়ে বেশি বয়সী বিজয়ীও। শুক্রবার (২৮ আগস্ট) কেলির মাথায় মুকুট পরিয়ে দেন ‘মিস ইউএসএ-২০২৫’ বিজয়ী অড্রে অ্যাকার্ট।

জানা যায়, কয়েক বছর আগেও কেলির মতো কোনো নারীকে মিস ইউএসএ-তে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হতো না। তখন বিবাহিত নারী ও সন্তান আছে, এমন প্রতিযোগীদের অংশগ্রহণে নিষেধাজ্ঞা ছিল। পাশাপাশি প্রতিযোগীদের বয়সের সীমা ছিল ১৮-২৮ বছরের মধ্যে।

২০২৩ সালে ‌‘বিবাহিত নারী ও সন্তান আছে’ এ নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। এরপর ২০২৪ সালে বাতিল করা হয় বয়সসীমাও।

ভার্জিনিয়ার এই নারী আগামী নভেম্বরে অনুষ্ঠিতব্য ‘মিস ইউনিভার্স’ প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্ব করবেন। বিশ্বের বিভিন্ন দেশের প্রতিযোগীদের মধ্য থেকে বিজয়ীকে ২৪ নভেম্বর ‘মিস ইউনিভার্স-২০২৬’-এর মুকুট পরানোর কথা রয়েছে।

উল্লেখ্য, ‘মিস ইউএসএ’ প্রতিযোগিতায় বিবাহিত নারীর অংশগ্রহণের ইতিহাস অবশ্য নতুন নয়। তথ্য গোপন রেখে ১৯৫৭ সালে মেরি লিওনা গেজ নামের এক নারী বিবাহিত এবং দুই সন্তানের মা হয়েও ‘মিস ইউএসএ’ নির্বাচিত হয়েছিলেন। যদিও পরে ‘বিবাহিত এবং দুই সন্তানের মা’ এসব তথ্য সামনে আসলে তার ‘মিস ইউএসএ’র খেতাবটি কেড়ে নেওয়া হয়।