আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
ক্রীড়া

বিশ্বকাপের ফরম্যাট পরিবর্তনে ক্ষুব্ধ স্কটল্যান্ড-নেদারল্যান্ডস

Anisur Rahman10-08-2026 11:43:40 PMদেখেছেন 65 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
বিশ্বকাপের ফরম্যাট পরিবর্তনে ক্ষুব্ধ স্কটল্যান্ড-নেদারল্যান্ডস

২৪ঘণ্টা  অনলাইন : বিশ্বকাপ শুরুর ১৮ মাস আগে আগামী বছরে অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপের ফরম্যাট পরিবর্তনের ঘটনায় আইসিসির তীব্র অসন্তোষ প্রকাশ করেছে স্কটল্যান্ড এবং রয়্যাল ডাচ ক্রিকেট অ্যাসোসিয়েশন(কেএনসিবি)। গত মাসে আইসিসি নতুন ‘সুপার সিরিজ’ পর্ব চালু করেছে, যার আওতায় বাছাইপর্বে ১২, ১৩ ও ১৪তম স্থানে থাকা দলগুলো একটি ত্রিদেশীয় সিরিজে অংশ নেবে।

এই সিরিজের বিজয়ী দলটিই কেবল বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে খেলার যোগ্যতা অর্জন করবে; দ্বিতীয় রাউন্ডে ১২টি দলকে দুটি গ্রুপে ভাগ করা হবে।এই ঘোষণার পর ক্রিকেট স্কটল্যান্ড, কেএনসিবি এবং অন্যান্য সহযোগী সদস্য দেশগুলো আইসিসির সঙ্গে দুটি বৈঠক করে। তারা এই পরিবর্তনগুলো সম্পর্কে আনুষ্ঠানিক লিখিত তথ্য এবং পুরো প্রক্রিয়াটি নিয়ে আরও স্পষ্ট ব্যাখ্যার দাবি জানায়।

তবে সোমবার(১০ আগস্ট) প্রকাশিত এক যৌথ বিবৃতিতে বোর্ড দুটি জানিয়েছে, বৈঠকের পর দুই সপ্তাহেরও বেশি সময় পার হলেও আইসিসির পক্ষ থেকে তারা কোনো সাড়া পায়নি। তারা বিষয়টিকে ‘হতাশাজনক ও অসম্মানজনক’ বলে অভিহিত করেছে। যৌথ বিবৃতিতে তারা বলেছে, এই পরিবর্তনগুলো সহযোগী সদস্য দেশগুলোর ক্রিকেটের জন্য একটি বড় ধাক্কা। একই সঙ্গে বিশ্বজুড়ে ক্রিকেটের তা ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি তৈরি করছে।

তারা আরও বলেন, এমন এক সময়ে যখন ক্রিকেট তার পরিধি বাড়াতে, নতুন দর্শক টানতে এবং আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে নিজেদের অবস্থান সুদৃঢ় করতে সচেষ্ট, তখন উদীয়মান দেশগুলোর জন্য অর্থবহ সুযোগ কমিয়ে দেওয়াটা সম্পূর্ণ ভুল বার্তা দেয়।উল্লেখ্য, ২০২৭ সালে ৪ অক্টোবর থেকে ২১ নভেম্বর পর্যন্ত দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় বিশ্বকাপ অনুষ্ঠিত হবে।