আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
বিনোদন

নুসরাত ফারিয়া এবার ‘লাপাত্তা’: শুরু হলো নতুন ওয়েব ফিল্মের শুটিং

Anisur Rahman10-08-2026 11:31:43 PMদেখেছেন 78 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
নুসরাত ফারিয়া এবার ‘লাপাত্তা’: শুরু হলো নতুন ওয়েব ফিল্মের শুটিং

২৪ঘণ্টা  অনলাইন : বিরতির পর আবারও ওটিটি কনটেন্টে ফিরছেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। মেহেদী হাসান হৃদয় পরিচালিত নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’য় গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করছেন তিনি। কমেডি ও থ্রিলার ঘরানার এই ওয়েব ফিল্মের শুটিং শুরু হয়েছে রাজধানী ঢাকায়।

শুটিংয়ের প্রথম দিনেই অংশ নেন নুসরাত ফারিয়া। তাঁর সঙ্গে ছিলেন নাসির উদ্দিন খান। পরিচালক জানিয়েছেন, ঢাকার বিভিন্ন লোকেশনে টানা প্রায় ১০ দিন শুটিং চলবে।‘লাপাত্তা’য় নুসরাত ফারিয়ার সঙ্গে আরও অভিনয় করবেন শাহরিয়ার নাজিম জয়। পরিকল্পনা অনুযায়ী, আসন্ন দুর্গাপূজায় ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে মুক্তি পাবে ওয়েব ফিল্মটি।

পরিচালক মেহেদী হাসান হৃদয় বলেন, ‘লাপাত্তা’ মূলত থ্রিলারধর্মী গল্প। এর সঙ্গে কমেডির আবহও থাকবে। ভিন্নধর্মী গল্প ও আয়োজনে দর্শকদের জন্য নতুন ধরনের একটি ওয়েব ফিল্ম নির্মাণের চেষ্টা করছেন তিনি।

এর আগেও ওটিটিতে কাজ করেছেন নুসরাত ফারিয়া। তাঁর প্রথম ওয়েব ফিল্ম ছিল শিহাব শাহীন পরিচালিত ‘যদি কিন্তু তবুও’, যা ২০২১ সালে মুক্তি পায়। ২০২৩ সালে ওটিটিতে মুক্তি পায় তাঁর অভিনীত ‘পাতালঘর’। যদিও এটি শুরুতে বড় পর্দার সিনেমা হিসেবে নির্মিত হয়েছিল, পরে পরিকল্পনা পরিবর্তন করে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি দেওয়া হয়।

নুসরাত ফারিয়ার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘জ্বীন থ্রি’, যা গত বছর প্রেক্ষাগৃহে আসে।অন্যদিকে, গত কোরবানির ঈদে প্রকাশিত নুসরাত ফারিয়ার গাওয়া গান ‘লোকে বলে’ সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সাড়া ফেলে। গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন ফুয়াদ আল মুক্তাদির এবং কথা লিখেছেন বাঁধন।