আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
সারাদেশ

আধুনিক চাষে আগ্রহ বাড়ছে কৃষকের

Tania Jaha09-08-2026 10:51:49 AMদেখেছেন 61 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
আধুনিক চাষে আগ্রহ বাড়ছে কৃষকের

২৪ঘণ্টা  অনলাইন :  লালমনিরহাটের বিভিন্ন এলাকায় প্রচলিত পদ্ধতির পাশাপাশি আধুনিক প্রযুক্তি ব্যবহার করে সবজি চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের। অতিবৃষ্টি ও তীব্র রোদের মতো প্রতিকূল আবহাওয়ায় ফসল রক্ষায় মালচিং পেপার, জৈব সার, মাটির গুণাগুণ পরীক্ষা এবং পরিমিত রাসায়নিক সার ব্যবহারের দিকে ঝুঁকছেন তারা। পাশাপাশি লতাজাতীয় সবজির জন্য নেট ও কটন সুতার মাচাও তৈরি করছেন কৃষকেরা।

কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, আধুনিক পদ্ধতিতে চাষাবাদে সেচ, সার প্রয়োগ ও কীটনাশক ব্যবহারে সুবিধা হচ্ছে। একই সঙ্গে জমিতে অতিরিক্ত সার প্রয়োগের প্রয়োজন কমছে এবং ফসলের উৎপাদনও বাড়ছে। এতে উৎপাদন খরচ কমার পাশাপাশি লোকসানের ঝুঁকিও কমছে।

আদিতমারী উপজেলার কমলাবাড়ী এলাকার কৃষক বলেন, অতিবৃষ্টি ও অতিরিক্ত রোদের কারণে প্রচলিত পদ্ধতিতে সবজি চাষ করে অনেক সময় কাঙ্ক্ষিত লাভ পাওয়া যায় না। তবে মালচিং পেপার ব্যবহার করলে ফসল প্রতিকূল আবহাওয়ার ক্ষতি থেকে তুলনামূলকভাবে সুরক্ষিত থাকে। পাশাপাশি সেচ দেওয়া সহজ হওয়ায় ফলনও ভালো হয়।

দারোগার বাজার এলাকার কৃষক দীন ইসলাম জানান, মালচিং পেপার ব্যবহার করে সবজি চাষে উৎপাদন খরচ কমছে এবং ফলনও ভালো হচ্ছে। কৃষি বিভাগ যদি বাজারে মানসম্মত বীজ ও কীটনাশকের সরবরাহ নিশ্চিত করে, তাহলে আধুনিক পদ্ধতিতে চাষ করে আরও বেশি কৃষক লাভবান হতে পারবেন।

আদিতমারী উপজেলার ভাদাই ইউনিয়নের কৃষি উদ্যোক্তা  বলেন, প্রচলিত পদ্ধতির তুলনায় মালচিং পেপার ব্যবহার করে চাষাবাদ করা সহজ। এতে শ্রমিক খরচসহ বিভিন্ন ব্যয় কমে আসে। অতিরিক্ত রোদ-বৃষ্টিতেও ফসল নষ্ট হওয়ার ঝুঁকি তুলনামূলক কম থাকে।

লালমনিরহাট জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. সাইখুল আরেফিন বলেন, কৃষিতে মালচিং পদ্ধতির ব্যবহার ইতিবাচক। এ পদ্ধতিতে সবজি চাষ করলে রোগবালাই কম হয়, জমিতে প্রয়োগ করা সার অপচয় কমে এবং ভালো ফলন পাওয়ার সম্ভাবনা বাড়ে।

কৃষকদের মতে, আধুনিক প্রযুক্তি ও কৃষি বিভাগের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করা গেলে লালমনিরহাটে সবজি চাষ আরও লাভজনক ও টেকসই হয়ে উঠতে পারে।

আধুনিক চাষে আগ্রহ বাড়ছে কৃষকের | ২৪ঘণ্টা