আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
তিন ভূমিকম্পে কেঁপে উঠল দেশ ৪ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প
আন্তর্জাতিক

গ্রিসে উদ্ধার বাংলাদেশিসহ শতাধিক অভিবাসী

Tania Jaha08-08-2026 12:54:32 AMদেখেছেন 50 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
গ্রিসে উদ্ধার বাংলাদেশিসহ শতাধিক অভিবাসী

২৪ ঘণ্টা অনলাইন : লিবিয়া থেকে ঝুঁকিপূর্ণ সমুদ্রপথ পাড়ি দিয়ে গ্রিসে পৌঁছানো ২০০-এর বেশি অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছে দেশটির কর্তৃপক্ষ। উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে বেশিরভাগই বাংলাদেশের নাগরিক। এছাড়া সুদান ও মিসরের নাগরিকও রয়েছেন।

গ্রিক সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ক্রিট দ্বীপের উপকূল থেকে গত বৃহস্পতিবার প্রায় ৪০ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করা হয়। সব মিলিয়ে গত ৪৮ ঘণ্টায় বিভিন্ন নৌকায় করে ২০০-এর বেশি মানুষ ওই এলাকায় পৌঁছেছেন।

গ্রিসের কোস্টগার্ড জানায়, উদ্ধারকৃতদের একটি টহল জাহাজ ও একটি মাছ ধরার নৌকার মাধ্যমে লেরাপেত্রা বন্দরে নেওয়া হয়। সেখানে তাদের নিবন্ধন, পরিচয় যাচাই এবং প্রয়োজনীয় সহায়তা দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে।

এর আগে আরও দুটি নৌকায় করে ১১২ জন অভিবাসনপ্রত্যাশী ক্রিটে পৌঁছান। প্রথম দলে ছিলেন ৫৬ জন, যার মধ্যে ৩১ জন সুদানি ও ২৫ জন বাংলাদেশি। দ্বিতীয় দলে থাকা ৫৬ জনের মধ্যে ৪৭ জন বাংলাদেশি এবং ৯ জন মিসরের নাগরিক।

ভূমধ্যসাগর হয়ে ইউরোপে প্রবেশের অন্যতম ঝুঁকিপূর্ণ রুট হিসেবে লিবিয়া-গ্রিস সমুদ্রপথ এখনও মানবপাচারকারীদের সক্রিয় রুট হিসেবে ব্যবহৃত হচ্ছে। গ্রিক কর্তৃপক্ষ এ ধরনের অবৈধ অভিবাসন ঠেকাতে নজরদারি জোরদার করেছে।