আলোচিত❯
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহরহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
জাতীয়

ইবি হলে ব্যক্তিগত ছবি ফাঁসের অভিযোগ

Tania Jaha07-08-2026 12:27:19 PMদেখেছেন 63 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
ইবি হলে ব্যক্তিগত ছবি ফাঁসের অভিযোগ

২৪ ঘণ্টা অনলাইন : ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) জুলাই-৩৬ হলের এক ছাত্রীর বিরুদ্ধে রুমমেট ও সহপাঠীদের ব্যক্তিগত ছবি তাদের অনুমতি ছাড়া অন্য একজনের কাছে পাঠানোর অভিযোগ উঠেছে। ঘটনাটি জানাজানি হওয়ার পর হলজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান শিক্ষার্থীরা।

অভিযোগের তীর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তুবাউল জান্নাত ঐশীর দিকে। অভিযোগকারী শিক্ষার্থীদের দাবি, দীর্ঘদিন ধরে তিনি হলের কয়েকজন ছাত্রীর ব্যক্তিগত মুহূর্তের ছবি যুক্তরাজ্যপ্রবাসী আবিদ নামের এক ব্যক্তির কাছে পাঠাতেন।

শিক্ষার্থীদের ভাষ্য অনুযায়ী, সম্প্রতি ঐশী ও ওই ব্যক্তির ব্যক্তিগত সম্পর্কের অবনতি হলে তার কাছে থাকা কিছু ছবি সংশ্লিষ্ট ভুক্তভোগীদের কাছে পাঠানো হয়। এরপর বিষয়টি প্রকাশ্যে এলে হলের শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ তৈরি হয়। অভিযোগকারীদের দাবি, এ পর্যন্ত অন্তত ১০ জন শিক্ষার্থীর ছবি শনাক্ত করা হয়েছে।

এ ঘটনায় হলের অনেক শিক্ষার্থী নিজেদের ব্যক্তিগত গোপনীয়তা ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তারা ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

অভিযোগের বিষয়ে তুবাউল জান্নাত ঐশী বলেন, তিনি পরিস্থিতির চাপে ওই ব্যক্তির কাছে কিছু ছবি পাঠিয়েছিলেন। তার দাবি, সম্পর্কের অবনতির পর ওই ব্যক্তি বিভিন্ন ছবি ব্যবহার করে তাকে ও অন্যদের বিব্রতকর পরিস্থিতিতে ফেলেছেন। ঘটনার জন্য তিনি দুঃখ প্রকাশ করেন।

অন্যদিকে, আবিদ দাবি করেছেন, তাদের সম্পর্ক চলাকালে ঐশী তার কাছে বিভিন্ন ছবি পাঠাতেন। সম্পর্কের অবনতির পর বিষয়টি প্রকাশ্যে আসে। তবে তার বক্তব্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

জুলাই-৩৬ হলের প্রভোস্ট অধ্যাপক ড. এ কে এম শামছুল হক ছিদ্দিকী বলেন, বিষয়টি তার নজরে এসেছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামানও বলেন, অভিযোগ পাওয়া গেলে বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, অভিযোগগুলোর বিষয়ে বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক তদন্ত এখনো সম্পন্ন হয়নি।