আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
আন্তর্জাতিক

ওয়াশিংটনে ভয়াবহ দাবানল

Tania Jaha03-08-2026 05:13:12 PMদেখেছেন 61 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
ওয়াশিংটনে ভয়াবহ দাবানল

২৪ঘণ্টা  অনলাইন : যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের পূর্বাঞ্চলে ভয়াবহ দাবানলে অন্তত ৬০০টি বাড়িঘর, ব্যবসাপ্রতিষ্ঠান ও অন্যান্য স্থাপনা পুড়ে গেছে। পরিস্থিতির অবনতি হওয়ায় প্রায় ৬০ হাজার বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

২ আগস্ট রাজ্য কর্তৃপক্ষ জানায়, দাবানলে স্পোকেন শহর ও আশপাশের প্রায় ৮ দশমিক ২ বর্গমাইল এলাকা আগুনে পুড়ে গেছে। এখনো আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।

কর্তৃপক্ষ জানিয়েছে, সরিয়ে নেওয়া ব্যক্তিদের মধ্যে স্পোকেনের মার্কিন ভেটেরান্স অ্যাফেয়ার্স হাসপাতালের রোগীরাও রয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, আবাসিক এলাকায় আগুনের লেলিহান শিখা, ঘন কালো ধোঁয়া এবং পুড়ে যাওয়া বাড়িঘরের ধ্বংসস্তূপ।

আবহাওয়াবিদদের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক দিন এলাকাজুড়ে শুষ্ক ও গরম আবহাওয়া অব্যাহত থাকবে। ফলে দ্রুত পরিস্থিতির উন্নতির সম্ভাবনা কম।

ফেডারেল, রাজ্য ও স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে এক সংবাদ সম্মেলনে মার্কিন সিনেটর মারিয়া ক্যান্টওয়েল বলেন, “আমরা এখনো বিপদমুক্ত নই। সামনে আরও কয়েকটি কঠিন দিন অপেক্ষা করছে।”

শুধু ওয়াশিংটন নয়, পশ্চিম আইডাহো ও পূর্ব ওরেগনেও প্রায় ৫২৫ বর্গমাইল তৃণভূমিজুড়ে দাবানল ছড়িয়ে পড়েছে। আগুন নিয়ন্ত্রণে আনতে টানা দশ দিন ধরে বুলডোজার, হেলিকপ্টার ও দমকল বাহিনীর সদস্যরা কাজ করছেন। এসব এলাকায় ৬০০টির বেশি বাড়ি এবং প্রায় ৮০০টি অন্যান্য স্থাপনা ঝুঁকির মুখে রয়েছে।

কর্মকর্তারা জানান, বজ্রপাত থেকে দাবানলের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। সপ্তাহজুড়ে তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াসের বেশি থাকতে পারে, যা আগুন নিয়ন্ত্রণে আরও বাধা সৃষ্টি করবে।

এদিকে যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া পরিষেবা পূর্ব ওয়াশিংটন, পূর্ব ওরেগন, পশ্চিম ও মধ্য আইডাহো এবং পশ্চিম মন্টানায় বায়ুদূষণ সতর্কতা জারি করেছে। পাশাপাশি ইউটা, মন্টানা ও পশ্চিম নেব্রাসকার কিছু অংশে দাবানল-সংক্রান্ত রেড ফ্ল্যাগ সতর্কতা এবং অ্যারিজোনা, ক্যালিফোর্নিয়া, নেভাডার দক্ষিণাঞ্চল ও উত্তর মন্টানায় চরম তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে।

স্পোকেন কাউন্টির কমিশনার ক্রিস জর্ডান জানান, দাবানলে তার নিজের আত্মীয়রাও ক্ষতিগ্রস্ত হয়েছেন। এলাকা ছাড়ার সময় চারদিকে ঘন ধোঁয়ায় আচ্ছন্ন পরিবেশ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে।

ওয়াশিংটনে ভয়াবহ দাবানল | ২৪ঘণ্টা