আলোচিত❯
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহরহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
বিনোদন

শেষ মুহূর্তে অনুপম রায়ের কনসার্ট বাতিল

Tania Jaha30-07-2026 09:04:36 AMদেখেছেন 68 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
শেষ মুহূর্তে অনুপম রায়ের কনসার্ট বাতিল

২৪ঘন্টা অনলাইন : “সব প্রশাসনিক অনুমোদন সম্পন্ন, টিকিটের সিংহভাগও বিক্রি শেষ! ঠিক তখনই ওপরের নির্দেশে থমকে গেল সব প্রস্তুতি। ১ আগস্ট অনুষ্ঠিত হতে যাওয়া ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী অনুপম রায়ের ঢাকা কনসার্টটি শেষ মুহূর্তে স্থগিত ঘোষণা করা হয়েছে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশে ‘অনিবার্য কারণ’ দেখিয়ে আয়োজনটি বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়।

‘ওয়ান ট্রু সাউন্ড উইথ অনুপম রায়’ শীর্ষক এই কনসার্টটির সব প্রস্তুতি থাকা সত্ত্বেও আকস্মিক এই আদেশে হতাশ আয়োজক থেকে শুরু করে সাধারণ শ্রোতারা।

৩০ জুলাই আয়োজক প্রতিষ্ঠান ‘ট্রিপল টাইম কমিউনিকেশন’ এক বিবৃতিতে জানায়, প্রয়োজনীয় সকল ছাড়পত্র পাওয়ার পরও মন্ত্রণালয়ের সরাসরি হস্তক্ষেপে অনুষ্ঠানটি স্থগিত করতে হচ্ছে। হতাশ দর্শকদের আশ্বস্ত করে আয়োজকরা জানিয়েছেন, কেনা সব টিকিটের সম্পূর্ণ টাকা অফিশিয়াল টিকিটিং প্ল্যাটফর্মের মাধ্যমে দ্রুত ফেরত দেওয়া হবে। আগামী রবিবারের মধ্যে এ বিষয়ে বিস্তারিত প্রক্রিয়া জানিয়ে দেওয়া হবে।

তবে ঠিক কী কারণে মন্ত্রণালয়ের নির্দেশে এই কনসার্ট স্থগিত করা হলো, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে সুনির্দিষ্ট কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি!