এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে বিজিবি সতর্ক

২৪ঘন্টা অনলাইন : “সীমান্তবর্তী এলাকায় সন্ধ্যার পর রাজনৈতিক কর্মসূচি! আইনশৃঙ্খলা পরিস্থিতির যেন কোনো অবনতি না ঘটে, তাই আগেভাগেই কঠোর অবস্থানে প্রশাসন...”
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দুই দিনব্যাপী ‘জুলাই পদযাত্রা’কে কেন্দ্র করে সিলেটে গড়ে তোলা হয়েছে নজিরবিহীন নিরাপত্তা বলয়।
৩০ ও ৩১ জুলাই জেলার পাঁচটি উপজেলায় দলটির কর্মসূচি চলাকালে নিরাপত্তার দায়িত্বে মাঠে নামছে পুলিশের পাশাপাশি ৫ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
প্রশাসন সূত্রে জানা গেছে, কানাইঘাট, ওসমানীনগর, কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট ও জৈন্তাপুর উপজেলায় মূলত এই পদযাত্রা অনুষ্ঠিত হবে। এছাড়া গোলাপগঞ্জে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করবেন এনসিপির কেন্দ্রীয় নেতারা।
কর্মসূচির বড় একটি অংশ সীমান্তবর্তী এলাকা এবং সন্ধ্যার পর অনুষ্ঠিত হওয়ায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় এই বাড়তি সতর্কতা অবলম্বন করা হয়েছে।
সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন ও জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার সম্রাট তালুকদার নিশ্চিত করেছেন যে, অপ্রীতিকর ঘটনা এড়াতে ইউনিফর্মধারী পুলিশের পাশাপাশি মাঠে সাদা পোশাকে গোয়েন্দা নজরদারিও বহাল থাকবে।
রাজনৈতিক উত্তাপের মধ্যে সীমান্ত এলাকার নিরাপত্তা নিশ্চিত করতেই সরকারের এই আগাম পদক্ষেপ!
