আলোচিত❯
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহরহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
জাতীয়

বিভিন্ন ব্র্যান্ডের টুথপেস্টে বিষাক্ত প্লাস্টিক

dibbo27-07-2026 04:41:44 PMদেখেছেন 71 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
বিভিন্ন ব্র্যান্ডের টুথপেস্টে বিষাক্ত প্লাস্টিক

২৪ঘণ্টা অনলাইন : দেশের বাজারে থাকা ৩৪টি টুথপেস্ট ব্র্যান্ডের মধ্যে ২৬টিতে মানবদেহের জন্য ক্ষতিকর 'মাইক্রোপ্লাস্টিক' পাওয়ার ঘটনায় বিষয়টি তদন্তের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।

২৭ জুলাই সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মো. আবদুল্লাহ আল মামুন জনস্বার্থে এ রিট আবেদনটি করেন। রিটে স্বাস্থ্য সচিব, পরিবেশ সচিব, বাণিজ্য সচিব, বিএসটিআই (BSTI) এবং জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে বিবাদী করা হয়েছে।

গবেষণায় চ্যাঞ্চল্যকর তথ্য: ৭৬% টুথপেস্টেই মাইক্রোপ্লাস্টিক
সম্প্রতি এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) প্রকাশিত এক গবেষণায় এই ভয়াবহ তথ্য উঠে আসে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ‘ল্যাবরেটরি অব এনভায়রনমেন্টাল হেলথ অ্যান্ড ইকোটক্সিকোলজি’তে ২০২৫ সালের জুলাই থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত এ পরীক্ষা চালানো হয়।

মোট ১৯টি প্রধান ব্র্যান্ডের ৩৪টি টুথপেস্ট পরীক্ষা করে ২৬টিতেই (৭৬.৫%) মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি মিলেছে। এসব টুথপেস্টে প্রতি ১০০ গ্রামে ২০টি থেকে ৩২০টি পর্যন্ত সূক্ষ্ম প্লাস্টিক কণা পাওয়া গেছে।

শিশুদের জন্য তৈরি ৬টি টুথপেস্টের মধ্যে ৪টিতেই মিলেছে বিপজ্জনক প্লাস্টিক কণা (প্রতি ১০০ গ্রামে ২০-১৪০টি)। বাংলাদেশে তৈরি ২৫টি নমুনার মধ্যে ২২টিতেই মাইক্রোপ্লাস্টিক সনাক্ত হয়েছে।

বিশেষজ্ঞদের উদ্বেগ: গবেষণায় বলা হয়েছে, টুথপেস্টে কোনো অবস্থাতেই মাইক্রোপ্লাস্টিক থাকার সুযোগ নেই। এটি ব্যবহারের ফলে সরাসরি মানবদেহে প্রবেশ করছে বিষাক্ত প্লাস্টিক, যা দীর্ঘমেয়াদে মারাত্মক স্বাস্থ্য ও পরিবেশ ঝুঁকি তৈরি করছে।

যেসব ব্র্যান্ডে মিলেছে সর্বোচ্চ প্লাস্টিক কণা: গবেষণার তথ্যমতে, সবচেয়ে বেশি মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে ‘মেডিপ্লাস ফ্লোরাইড জেলে’ (প্রতি ১০০ গ্রামে ৩২০টি)।

১৬০টি কণা: ক্লোজ আপ রেড হট ও ক্লোজআপ মেন্থল ফ্রেশ।

১৪০টি কণা: কোডোমো আলট্রা শিল্ড ফর্মুলা (স্ট্রবেরি)।

১২০টি কণা: সিগন্যাল গ্রিন টি।

১০০টি কণা: পেপসোডেন্ট অ্যাডভান্স সল্ট ও হিমালয়া কমপ্লিট কেয়ার।

৮০টি কণা: সেনসোডাইন ফ্রেশ মিন্ট।

৬০টি করে কণা: পেপসোডেন্ট সেনসিটিভ এক্সপার্ট, হোয়াইট প্লাস রেড, হোয়াইট প্লাস প্রো সেনসিটিভ জেল, সিগন্যাল হোয়াইটেনিং, মেরিল বেবি (স্ট্রবেরি) এবং মেডিপ্লাস টিজিপি ফর্মুলা।

এছাড়া ডেন্টিন জেল, পেপসোডেন্ট কিডস (অরেঞ্জ), ক্লোজআপ লেমন সি সল্ট এবং ব্রাশ আপসহ বেশ কিছু ব্র্যান্ডে প্রতি ১০০ গ্রামে ২০টি করে কণা পাওয়া গেছে।

নিরাপদ পাওয়া গেছে যে ৮টি টুথপেস্ট: গবেষণায় পরীক্ষা করা ৩৪টি নমুনার মধ্যে ৮টি ব্র্যান্ডে ক্ষতিকর কোনো মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি পাওয়া যায়নি। এগুলো হলো:

১. প্যারোডন্ট্যাক্স এক্সপার্ট গাম কেয়ার

২. জেনফ্রেশ

৩. প্যারাস্যুট জাস্ট ফর বেবি (ম্যাঙ্গো - শিশুদের)

৪. সেনসোডাইন ফ্রেশ জেল

৫. কোলগেট ম্যাক্সফ্রেশ

৬. ক্লোজআপ রেড হট জিঙ্ক ফ্রেশ টেকনোলজি

৭. কোডোমো অরেঞ্জ (শিশুদের)

৮. কোলগেট অ্যাকটিভ সল্ট

বিভিন্ন ব্র্যান্ডের টুথপেস্টে বিষাক্ত প্লাস্টিক | ২৪ঘণ্টা