আলোচিত❯
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহরহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
জাতীয়

চীনে আকস্মিক বন্যায় ১০ পর্যটকের মৃত্যু

Tania Jaha27-07-2026 01:34:18 PMদেখেছেন 88 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
চীনে আকস্মিক বন্যায় ১০ পর্যটকের মৃত্যু

২৪ঘণ্টা অনলাইন : চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় গানসু প্রদেশে আকস্মিক বন্যায় এক হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটেছে। ভারী বর্ষণের ফলে সৃষ্ট পাহাড়ি ঢলে একটি জনপ্রিয় পর্যটনকেন্দ্রে প্রাণ হারিয়েছেন অন্তত ১০ জন পর্যটক। এতে গুরুতর আহত হয়েছেন আরও অন্তত ২৩ জন। স্থানীয় সময় রোববার (সন্ধ্যা ৬টা পর্যন্ত) উদ্ধারকারী দল ১০ জনের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছে।

আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপি এবং চীনের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম সিনহুয়ার প্রতিবেদন অনুযায়ী, গানসু প্রদেশের ডিংশি শহরের ওয়েইয়ুয়ান কাউন্টির একটি দর্শনীয় স্থানে এ দুর্ঘটনা ঘটে। প্রকৃতির টানে ছুটি কাটাতে সেখানে জড়ো হয়েছিলেন বেশ কিছু পর্যটক। তাঁদের মধ্যে অনেকেই তাঁবু খাটিয়ে ক্যাম্পিং করছিলেন।

হঠাৎ কোনো ধরনের পূর্ব সতর্কবার্তা ছাড়াই পাহাড়ের ওপর থেকে প্রচণ্ড গতিতে ধেয়ে আসে পাহাড়ি ঢল। কিছু বুঝে ওঠার আগেই মুহূর্তের মধ্যে প্লাবিত হয় পুরো এলাকা। পানির তীব্র স্রোতে ভেসে যান সেখানে অবস্থানরত বহু পর্যটক।

ঘটনার পরপরই আটকে পড়া পর্যটকদের বাঁচাতে এবং নিখোঁজদের সন্ধানে মাঠে নেমেছে—স্থানীয় প্রশাসন, জননিরাপত্তা বাহিনী, ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্টের একাধিক বিশেষ দল

নদী ও আশপাশের বনাঞ্চলে পুরোদমে উদ্ধার অভিযান চালানো হচ্ছে। আহত ২৩ জনকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

দুর্যোগপূর্ণ আবহাওয়া এবং ভারী বৃষ্টির পূর্বাভাস অব্যাহত থাকায় উদ্ধারকাজে চরম বেগ পেতে হচ্ছে। যেকোনো ধরনের নতুন দুর্ঘটনা এড়াতে স্থানীয় কর্তৃপক্ষ পর্যটনকেন্দ্রটি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে। পাশাপাশি সাধারণ মানুষকে নদী ও পাহাড়ি ঢলপ্রবণ এলাকা থেকে দূরে থাকার অনুরোধ জানানো হয়েছে।

চীনে আকস্মিক বন্যায় ১০ পর্যটকের মৃত্যু | ২৪ঘণ্টা